Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধান ভবন হামলার মুল অভিযুক্ত রাকেশ সিং গ্রেফতার

বিধান ভবন হামলার মুল অভিযুক্ত রাকেশ সিং গ্রেফতার

Online Desk সেপ্টেম্বর 3, 2025
rakesh-singh.png

ওঙ্কার ডেস্ক: বিধান ভবনে হামলার পাঁচ দিন পর পুলিশের জালে ধরা পড়লেন বিজেপির দাপুটে নেতা রাকেশ সিং। টানা পাঁচ দিন ধরে লুকোচুরির পর মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযোগ, প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরে সরাসরি যুক্ত ছিলেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই দলের একাধিক কর্মী ও ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছিল, তবে রাকেশ এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে রাত প্রায় ২ টো নাগাদ অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে, যখন বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার বক্তৃতা থেকে। সেই বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর জেরে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। কলকাতায় রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের সামনে তীব্র বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, সেই বিক্ষোভই পরে আকার নেয় ভাঙচুরে। কংগ্রেসের অফিসে ঢুকে তাণ্ডব চালানো হয়, রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয়। এরপরই এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে কংগ্রেস।
তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই রাকেশের ঘনিষ্ঠ তিন বিজেপি কর্মী ও এক সহযোগীকে গ্রেফতার করেছিল। কিন্তু দলের হেভিওয়েট এই নেতার হদিশ মেলেনি। সোমবার তাঁর ছেলে শিবম সিংকেও গ্রেফতার করা হয়। অভিযোগ, রাকেশকে পালাতে সাহায্য করেছিলেন তিনি। এই নিয়ে বিজেপির অন্দরে চাপানউতর শুরু হয়। দলের একাংশ অভিযোগ তোলে, পুলিশ ইচ্ছে করেই রাকেশকে ধরছে না। অন্যদিকে কংগ্রেস বারবার চাপ তৈরি করতে থাকে। অবশেষে মঙ্গলবার রাতে নাটকীয় অভিযানে ধরা পড়েন রাকেশ। গ্রেফতারের পর তাঁকে পুলিশের গাড়িতে তোলার সময়ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে মোদীর নামে জয়ধ্বনি দেন তিনি। গলা চড়িয়ে বলেন, “রাকেশ সিং ভয় পায় না।”
ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপি শিবিরে রাকেশের গ্রেফতারকে ঘিরে ক্ষোভ বাড়ছে, অন্যদিকে কংগ্রেস দাবি করছে আইন নিজের পথে এগোচ্ছে, যাঁরা দুষ্কর্ম করেছেন, তাঁদের শাস্তি হবেই।

Post Views: 125

Continue Reading

Previous: কতদিন চলবে বঙ্গ জুড়ে বৃষ্টি?
Next: বন্ধ হচ্ছে রাতের ব্লু লাইনে স্পেশ্যাল মেট্রো

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.