Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব

১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব

Online Desk সেপ্টেম্বর 7, 2023
CM-bidhansava.jpg

ত্রয়ণ চক্রবর্তীঃ বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও ১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস হয়ে গেল ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলা জল গানটি রাজ্যের সঙ্গীত হিসেবেও পাশ হয়ে যায়। ভোটদানে বিরত ছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভায় এই প্রস্তাবের তীব্র বিরোধীতা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন রাজভবনে গিয়ে রাজ্যপালকে বলবো প্রস্তাবে সই না করতে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুরোধ করা হবে বলেও জানান শুভেন্দু বাবু।
এদিন ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রস্তাব পেশ করে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জবাবি ভাষণে বলতে উঠে মুখ্যমন্ত্রীও তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে জন সংঘের কোনও ভূমিকাই ছিল না। ওরা জাতির জনককে হত্যা করেছিল। যদি রাজ্যপাল পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাবে স্বাক্ষর নাও করেন তবু পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। আমি দেখব কার শক্তি বেশি, ওদের না জনগণের।
এদিন প্রস্তাবে আলোচনার সময় শঙ্কর ঘোষের কিছু বক্তব্য বাদ দেন স্পিকার, প্রতিবাদ করেন বিরোধী দলনেতা। স্পিকার বলেন, চেচিয়ে কথা বলবেন না,এটা বিধানসভা,মাছ বাজার নয়। পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন বাংলা দিবস পালন হলে কী বাংলা দূর্নীতি মুক্ত হবে? চাকুরী প্রার্থীরা চাকরি হবে? সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবে?
আলোচনা সভার শুরুতে বিজেপি বিধায়করা পশ্চিমবঙ্গ দিবস ২০ জুন লেখা গেঞ্জি পড়ে বিধানসভায় প্রবেশ করলে তাঁদের গেঞ্জি খোলার আবেদন জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে পায়ে হেঁটে বিজেপি বিধায়করা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান।
পাশাপাশি এদিন বিধানসভায় বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক এবং মন্ত্রীদের বেতন এদিনবাড়ল ৪০ হাজার টাকা করে। তবে বিধায়ক মন্ত্রীদের বেতন বৃদ্ধি করলেও নিজের বেতন বাড়ান নি মুখ্যমন্ত্রী। এতদিন বিধায়করা মূল বেতন পেতেন ১০ হাজার করে। রাষ্ট্রমন্ত্রীরা মূল বেতন পেতেন ১০,৯০০ টাকা। আর মন্ত্রীদের মূল বেতন ছিল ১১ হাজার টাকা । এবার থেকে বিধায়করা মূল বেতন পাবেন ৫০ হাজার টাকা। রাষ্ট্রমন্ত্রীরা মূল বেতন পাবেন ৫০ হাজার ৯০০ টাকা আর মন্ত্রীরা পাবেন ৫১ হাজার। বিধায়করা মাইনে ভাতা মিলিয়ে এত দিন পেতেন ৮১,৮৭০ টাকা। তার সঙ্গে যুক্ত হল ৪০ হাজার টাকা। সব মিলিয়ে এবার তাঁরা পাবেন ১, ২১, ৮৭০ টাকা।
বিধায়কদের বেতন বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

Post Views: 64

Continue Reading

Previous: রাত পোহালেই শুরু ধূপগুড়ি কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা
Next: চাইল্ড ইউনাইটেডের পক্ষ থেকে চেন্নাইয়ে স্ট্রিট ক্রিকেট

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.