Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘টাকা দিলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভন্ডুল করতে পারি!’, হুমকি দিয়ে গ্রেফতার বিহারের ব্যক্তি

‘টাকা দিলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভন্ডুল করতে পারি!’, হুমকি দিয়ে গ্রেফতার বিহারের ব্যক্তি

Online Desk এপ্রিল 11, 2026
modi-f.jpg

ওঙ্কার ডেস্ক: টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ব্যাঘাত ঘটাতে চেয়েছিলেন। অবশেষে সেই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বিহারের বক্সার জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিদেশি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিঘ্নিত করার বার্তা দিয়েছিলেন ধৃত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম অমল কুমার তিওয়ারি। সিমরি এলাকার বাসিন্দা তিনি। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ ধৃতের বাড়ি থেকে একটি ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য ডিজিটাল উপকরণ বাজেয়াপ্ত করেছে। এক বিবৃতিতে বক্সার পুলিশ জানিয়েছে, ‘পুলিশ জানতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে তিওয়ারি একটি বার্তা পোস্ট করেছেন। যেখানে তিনি টাকার বিনিময়ে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করতে চেয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, তাঁর যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে একাধিক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এবং কিছু অ্যাপ ইনস্টল করা ছিল, যেগুলি ডার্ক ওয়েবে ঢুকতে ব্যবহার করা হতো।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ধৃতের বাড়ি থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। সাইবার অপরাধে যা ব্যবহৃত হচ্ছিল। পুলিশ জানিয়েছে, ‘জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরও জানা গিয়েছে এর আগে কলকাতা বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করার হুমকি সংক্রান্ত একটি মামলায় জড়িত ছিলেন ওই ব্যক্তি।’ পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থা তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করছে।

Post Views: 109

Continue Reading

Previous: শান্তি চুক্তির আগে ফের ইরানকে ধ্বংস করার হুমকি ট্রাম্পের
Next: বিয়েতে রাজি না হওয়ায় পাত্রীকে এইচআইভি ​​ইনজেকশন যুবকের! মানসিক চাপে অবশেষে আত্মঘাতী তরুণী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.