Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৩২ হাজার শিক্ষকের চাকরি বহালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন বিকাশ!

৩২ হাজার শিক্ষকের চাকরি বহালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন বিকাশ!

Online Desk ডিসেম্বর 4, 2025
Bikash.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রেখেছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানালেন, হাইকোর্টের চাকরি বহাল রাখার নির্দেশের বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্টে মামলা করেন কেউ, তাহলে সেই মামলা লড়তে তাঁর আপত্তি নেই।

সংবাদ মাধ্যমকে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘যদি মামলাকারীরা সুপ্রিম কোর্টে যান, তা হলে নিশ্চয়ই লড়ব।’ তবে তিনি যে দলের সাংসদ সেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিষয়টি নিয়ে সংযত মন্তব্য করেছেন। সেলিম জানিয়েছেন, পেশায় বিকাশরঞ্জন একজন আইনজীবী। তাই এই মামলা তিনি লড়বেন কিনা এটি একান্ত তাঁর বিষয়। সেলিম চিকিৎসকদের উদাহরণ টেনে বলেন, ‘কোনও ডাক্তারকে তো আমরা বলি না যে, এই রোগীর অস্ত্রোপচার করবেন না। এ ক্ষেত্রেও তেমনই।’

উল্লেখ্য, বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, ৩২ হাজারের নিয়োগে দুর্নীতি হয়েছে। কিন্তু চাকরিহারাদের পরিবারের কথা ভেবে মানবিক কারণে ওই শিক্ষকদের চাকরি বহাল রাখা হচ্ছে। ৩২ হাজার শিক্ষকের নিয়োগকে বাতিল করার কোনও আইনি ভিত্তি নেই বলে জানান বিচারপতি। পাশাপাশি দুর্নীতির তদন্ত চলবে বলেও জানিয়েছে আদালত।

Post Views: 102

Continue Reading

Previous: বৌভাতেও বাঙালি সাজে মৌবনী, কোথায় বসল বৌভাতের আসর?
Next: শীতেই মুক্তি পাচ্ছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, সমাজমাধ্যমে একাধিক ছবি পোস্ট কলাকুশলীদের

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.