প্রীতম দাস, বীরভূম : প্রেমে প্রত্যাখ্যান করার জন্য বাড়িতে ঢুকে এক কিশোরীকে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক, অভিযুক্ত ব্যক্তির নাম যুবক বিক্রম মাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ বীরভূমের তারাপীঠ থানার বাতিনা গ্রামে। পরিবার সূত্রে জানা যায় মৃত কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন ।
সূত্রের খবর অভিযুক্ত যুবক বিক্রম মালের সঙ্গে তারাপীঠের বাতিনের বাসিন্দার সুস্মিতা বায়ানের একটা প্রেমের সম্পর্ক ছিল। তবে কোন কারণবশত তাদের সম্পর্কে ভাঙ্গন ঘটে। পরিবার সূত্রে খবর, বিক্রম মাল সম্পর্কে ভাঙ্গনের পরও প্রায় দিন রাস্তাঘাটে উত্তপ্ত করত ওই কিশোরীকে। এরপর বাড়ি থেকে ওই কিশোরীর অন্যত্র বিয়ে ঠিক করা হয়।
বিচ্ছেদের পর প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করার খবর কানে পৌঁছতেই ঘটে যায় ভয়ংকর ঘটনা। বাড়ির লোকের অবর্তমানে প্রেমিকার বাড়িতে ঢুকে প্রেমিকা কে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এরপরই ওই যুবক নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
অনুমান করা হচ্ছে রাগের বসে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক।ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
