Skip to content
নভেম্বর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতা-হাওড়া পুরভোটে পুরনো মুখেই ভরসা বিজেপির, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্তের লক্ষ্য

কলকাতা-হাওড়া পুরভোটে পুরনো মুখেই ভরসা বিজেপির, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্তের লক্ষ্য

Online Desk নভেম্বর 5, 2026
bjp-flag.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুরনো নেতাকর্মীদেরই বেশি গুরুত্ব দিতে চাইছে বঙ্গ বিজেপি। দলের পরিকল্পনা, অন্তত ৫০ শতাংশের বেশি আসনে পুরনো মুখ রাখা হবে। বাকি আসনগুলিতে অগ্রাধিকার পেতে পারেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বা পরে বিজেপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা। তবে এলাকায় তাঁদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা থাকতে হবে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতৃত্বের সম্মতিও নিতে হবে। দলীয় সূত্রে এমনটাই খবর।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। কালীপুজো শেষ হলেই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চাইছে পদ্ম শিবির। ইতিমধ্যেই প্রার্থী হওয়ার আবেদন জমা নেওয়া হয়েছে। এখন মণ্ডলস্তরে গিয়ে স্থানীয় কর্মীদের মতামত সংগ্রহ করছেন বিজেপির রাজ্য নেতারা। ভাইফোঁটার মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর সম্ভাব্য প্রার্থীদের নাম রাজ্য কমিটির কাছে পাঠানো হবে। দলের কোর কমিটি এবং কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের।

প্রার্থী বাছাই ঘিরে দলের অন্দরে যাতে অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত কর্মীদের প্রার্থী করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। তাঁর বক্তব্যে স্পষ্ট, সম্প্রতি দলে যোগ দিলেই কাউন্সিলর পদে টিকিট পাওয়ার নিশ্চয়তা নেই। তবে শুধু দলের সঙ্গে পুরনো সম্পর্কই প্রার্থী হওয়ার একমাত্র মাপকাঠি নয়। সংশ্লিষ্ট এলাকায় গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত ভাবমূর্তি, জনসংযোগ এবং নির্বাচনে জয়ের সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে। অর্থাৎ সংগঠনের অভিজ্ঞতার পাশাপাশি স্থানীয় স্তরে জনপ্রিয়তাকেও গুরুত্ব দিতে চাইছে দল।

Continue Reading

Previous: ৫ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২ রাশির ভাগ্যফল:
Next: কর্মীদের স্বেচ্ছাবসরের প্রস্তাব গুগলের, পাঁচ দেশের কর্মীদের জন্য বিশেষ প্যাকেজ

সম্পর্কিত গল্প

kjg.png

কানের পর্দা ফেটে যাওয়ার লক্ষণ কী? কীভাবে বুঝবেন, উপশমের উপায় ও করণীয়:

Online Desk নভেম্বর 5, 2026
gbsdrg.png

একটু পুরনো দিনের রান্না, মুড়ো ঘন্টের স্বাদ অতুলনীয়! রইল আপনাদের জন্য তার সহজ রেসিপি:

Online Desk নভেম্বর 5, 2026
jnf.png

চুলে অতিরিক্ত জট পড়ার কারণ কি শুধুই চুল এলোমেলো থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? জেনে নিন মুক্তির উপায়:

Online Desk নভেম্বর 5, 2026

You may have missed

kjg.png

কানের পর্দা ফেটে যাওয়ার লক্ষণ কী? কীভাবে বুঝবেন, উপশমের উপায় ও করণীয়:

Online Desk নভেম্বর 5, 2026
gbsdrg.png

একটু পুরনো দিনের রান্না, মুড়ো ঘন্টের স্বাদ অতুলনীয়! রইল আপনাদের জন্য তার সহজ রেসিপি:

Online Desk নভেম্বর 5, 2026
jnf.png

চুলে অতিরিক্ত জট পড়ার কারণ কি শুধুই চুল এলোমেলো থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? জেনে নিন মুক্তির উপায়:

Online Desk নভেম্বর 5, 2026
gfhjm.png

ক্যালেন্ডুলা গাছ কখন বসাবেন? কীভাবে যত্ন নিলে মিলবে প্রচুর ফুল:

Online Desk নভেম্বর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.