Skip to content
নভেম্বর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • কর্মীদের স্বেচ্ছাবসরের প্রস্তাব গুগলের, পাঁচ দেশের কর্মীদের জন্য বিশেষ প্যাকেজ

কর্মীদের স্বেচ্ছাবসরের প্রস্তাব গুগলের, পাঁচ দেশের কর্মীদের জন্য বিশেষ প্যাকেজ

Online Desk নভেম্বর 5, 2026
google.jpg

ওঙ্কার ডেস্ক: কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিল গুগল। পাঁচ দেশের কর্মীদের জন্য এই কর্মসূচি চালু করেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। প্রস্তাব গ্রহণ করলে মিলবে বিশেষ আর্থিক সুবিধা। এই সুবিধা ‘সেভারেন্স প্যাকেজ’ হিসেবে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সংস্থার খরচ নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, গত জুনে শুরু হওয়া কর্মসূচিটি বর্তমানে পাঁচ দেশের কর্মীদের জন্য কার্যকর।

এই তালিকায় রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান এবং সুইৎজ়ারল্যান্ড। তবে এখনও পর্যন্ত কত জন কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গ্রহণ করেছেন, তা জানায়নি গুগল। সংস্থার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ২০২৫ সালের গোড়ায় কয়েকটি নির্দিষ্ট দলের জন্য এই কর্মসূচি শুরু হয়েছিল। পরে জুন মাসে তা আরও কয়েকটি দেশে ছড়িয়ে দেওয়া হয়। তবে গুগলের সমস্ত বিভাগের কর্মীরা এই প্রস্তাবের আওতায় পড়ছেন না। আগের মতো এবারও এআই গবেষণা বিভাগ ‘ডিপমাইন্ড’ এবং ‘গুগল ক্লাউড’-এর কর্মীদের এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। বরং এআই ও ক্লাউড পরিষেবার ব্যবসা আরও সম্প্রসারণ করতে ওই বিভাগগুলিতে নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার।

উল্লেখ্য, সম্প্রতি একই ধরনের উদ্যোগ নিয়েছে মাইক্রোসফ্টও। সংস্থার প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মোট কর্মীসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। মাইক্রোসফ্টের এক মুখপাত্র জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং ব্রিটেনের নির্দিষ্ট কয়েকটি দলের ভাইস প্রেসিডেন্ট ও তার নীচের পদে থাকা কর্মীরা এই প্রস্তাবের আওতায় আসতে পারেন।

Continue Reading

Previous: কলকাতা-হাওড়া পুরভোটে পুরনো মুখেই ভরসা বিজেপির, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্তের লক্ষ্য
Next: ৩০ হাজার টাকা নিয়ে না মেটানোর জের, সহকর্মীর ধড়মুণ্ডু আলাদা করে দিলেন যুবক!

সম্পর্কিত গল্প

death.jpg

স্ত্রীর গলা কেটে খুন যুবকের, শাশুড়িকে ফোন করে থানায় আত্মসমর্পণ

Online Desk নভেম্বর 5, 2026
suvendu-cmwb.jpg

শিক্ষিত বেকারদের জন্য ‘ভরসা’ প্রকল্প জানুয়ারিতে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 5, 2026
imran-hasan.jpg

নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ ইমরান

Online Desk নভেম্বর 5, 2026

You may have missed

kjg.png

কানের পর্দা ফেটে যাওয়ার লক্ষণ কী? কীভাবে বুঝবেন, উপশমের উপায় ও করণীয়:

Online Desk নভেম্বর 5, 2026
gbsdrg.png

একটু পুরনো দিনের রান্না, মুড়ো ঘন্টের স্বাদ অতুলনীয়! রইল আপনাদের জন্য তার সহজ রেসিপি:

Online Desk নভেম্বর 5, 2026
jnf.png

চুলে অতিরিক্ত জট পড়ার কারণ কি শুধুই চুল এলোমেলো থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? জেনে নিন মুক্তির উপায়:

Online Desk নভেম্বর 5, 2026
gfhjm.png

ক্যালেন্ডুলা গাছ কখন বসাবেন? কীভাবে যত্ন নিলে মিলবে প্রচুর ফুল:

Online Desk নভেম্বর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.