Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজধানী দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ রাখা উচিত; আর্জি বিজেপি সাংসদের

রাজধানী দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ রাখা উচিত; আর্জি বিজেপি সাংসদের

Online Desk নভেম্বর 1, 2025
delhi.png

ওঙ্কার ডেস্ক: ফের রাজধানী দিল্লির নাম পরিবর্তনের দাবি উঠল। বিজেপি সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে প্রস্তাব দিয়েছেন, দিল্লির নাম বদলে রাখা হোক ‘ইন্দ্রপ্রস্থ’। তাঁর মতে, এই নামটি শুধু ঐতিহাসিক নয়, সাংস্কৃতিক ভাবেও ভারতের প্রাচীন ঐতিহ্যের প্রতীক।
চিঠিতে খাণ্ডেলওয়াল উল্লেখ করেছেন, মহাভারতের যুগে পাণ্ডবদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ, যা বর্তমানে দিল্লীই বলেই দাবি করেছেন তিনি। সেই ঐতিহাসিক পরিচয়কে স্বীকৃতি জানিয়ে রাজধানীর নামকরণ করলে ভারতের ঐতিহ্য আরও গৌরবান্বিত হবে বলে মনে করেছেন তিনি। সাংসদের দাবি, দেশের নাগরিকরা আজও প্রাচীন ইন্দ্রপ্রস্থের গল্প শুনে বড় হন, তাই এই নাম পরিবর্তন হলে জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐক্য আরও দৃঢ় হবে। তিনি আরও বলেন, দিল্লি নামটি মোগল যুগে প্রচলিত হলেও ভারতের আত্মা প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। তাই, দেশের রাজধানী হিসেবে সেই ঐতিহ্য বহন করা উচিত যা ভারতীয় ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্ম। খাণ্ডেলওয়ালের মতে, “ইন্দ্রপ্রস্থ নামটি শুধু একটি পরিচয় নয়, এটি ভারতের সভ্যতার গৌরবময় প্রতীক”।
চিঠিতে বিজেপি সাংসদ ষরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, কেন্দ্র এই প্রস্তাব নিয়ে আলোচনায় বসুক এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করুক। সাংসদের এই প্রস্তাব ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। অনেকে মনে করছেন রাজধানীর নাম বদলে ইন্দ্রপ্রস্থ করা বর্তমান পরিস্থিতিতে অপ্রয়জনীয় এবং অপ্রাসঙ্গিক।
প্রবীণ খাণ্ডেলওয়াল দিল্লির বাণিজ্য মহলের পরিচিত মুখ, এবং বিজেপির পক্ষ থেকে সক্রিয়ভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণমূলক উদ্যোগে যুক্ত। তাঁর এই চিঠি কেন্দ্রের কাছে কতটা গুরুত্ব পায়, তা এখন দেখার বিষয়। অতীতেও তিনি একাধিক বার দিল্লির নাম বদলে জন্য কেন্দ্রীয় মন্ত্রককে চিঠি লিখেছেন।

Post Views: 129

Continue Reading

Previous: হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র! কেমন আছেন তিনি?
Next: বিএলওদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক; বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.