Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের বিজনরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলা বিএলওর, রাজস্থানেও মৃত্যু বুথ লেভেল অফিসারের

উত্তরপ্রদেশের বিজনরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলা বিএলওর, রাজস্থানেও মৃত্যু বুথ লেভেল অফিসারের

Online Desk নভেম্বর 30, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর আবহে এবার এক বুথ লেভেল অফিসারের মৃত্যু হল উত্তরপ্রদেশে। সে রাজ্যের বিজনরে শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই মহিলা বিএলও। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ চলছে। অতিরিক্ত চাপের কারণে ইতিমধ্যে বঙ্গে একাধিক বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে উত্তরপ্রদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি হল। এদিন রাজস্থানেও এক বিএলও এর মৃত্যু হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশে মৃত বিএলও এর নাম শোভারানী (৫৬)। জেলা প্রোগ্রাম অফিসার বিমল চৌবে জানিয়েছেন, ধামপুর এলাকার মহল্লা বাদওয়ানের ৯৭ নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন শোভারানী। তিনি পেশায় এক জন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে মোরাদাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃত বিএলও এর স্বামী কৃপাল সাইনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত শোভারানী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত অনলাইনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) এর ফর্ম আপলোড করেন। রাতেই তিনি তীব্র বুকে ব্যথা হচ্ছে বলে জানান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই তিনি মারা যান। পরিবারের আরও অভিযোগ, শোভারানীর ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল। যা তাঁর মানসিক চাপকে আরও বাড়িয়ে দিয়েছিল। ধামপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্মৃতি মিশ্র বলেন, ‘পরিবার আমাদের জানিয়েছিল শোভারানী ডায়াবেটিস রোগী। তাঁর স্বাস্থ্যের অবনতি হলে মোরাদাবাদে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসার সময় তিনি মারা যান।’ যদিও চৌবে বলেন, বিএলও-এর উপর কোনও কাজের চাপ ছিল না।

অন্য দিকে রাজস্থানের ঢোলপুরে এক বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে। মৃত ওই বিএলও এর নাম অনুজ গর্গ। ৪২ বছর বয়স তাঁর। পরিবারের দাবি, বাড়িতে বসে এসআইআর সংক্রান্ত কাজের সময় মৃত্যু হয় অনুজের। পেশায় স্কুলশিক্ষক অনুজ ঢোলপুরের গোশালা সেক্টরে বিএলও হিসাবে কর্মরত ছিলেন। অত্যধিক কাজের চাপ আসছিল বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Post Views: 90

Continue Reading

Previous: পাকিস্তান-আফগানিস্তান-মিয়ানমারে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিল ফিনল্যান্ড
Next: বাবরি ধ্বংসের দিনটিকে শৌর্য দিবস পালনের ঘোষণা করেও পিছু হঠল রাজস্থান সরকার

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.