Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচনের দাবি বিএনপির

বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচনের দাবি বিএনপির

Online Desk জুন 8, 2025
20250608_103024.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন করা হবে বলে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কিন্তু ইউনুস সরকারের সেই সিদ্ধান্ত মানতে নারাজ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি। খালেদা জিয়ার দলের দাবি, চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে নির্বাচন করাতে হবে।

চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন করানোর দাবির সপক্ষে একাধিক কারণ তুলে ধরেছে বিএনপি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বক্তব্য, আবহাওয়ার কারণে এপ্রিল মাসে নির্বাচন সম্ভব নাও হতে পারে। কারণ ওই সময় গরম বেশি থাকে, এ ছাড়া নিম্নচাপ এবং ঝড়বৃষ্টির আশঙ্কাও থাকে। ভোটের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে তা রমজান মাসের ঠিক পরপরই। ফলে রাজনৈতিক দলগুলিকে রোজার মধ্যে নির্বাচনী প্রচার চালাতে হবে। যাতে সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি এপ্রিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলবে। তার কারণেও নির্বাচনে সমস্যা হতে পারে।

উল্লেখ্য, শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মহম্মদ ইউনুস বলেছিলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।’

Post Views: 198

Continue Reading

Previous: ‘জইশ ই মহম্মদকে উৎখাত করুন’, বিলাওয়ালদের বলল মার্কিন যুক্তরাষ্ট্র
Next: গরমের অস্বস্তিকর পরিবেশে নাজেহাল রাজ্যবাসী, আগামী ৩দিনে আরও বাড়বে তাপমাত্রা

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.