বুড়োবেলার লেখাজোখা
মলয় রায়চৌধুরী ছিলেন হাঙরের মতো হাংরি। তার ডয়েরিও তো তেমনই হবে। যা পড়তে পড়তে এক ধরনের অপূর্ব আনন্দ উপভোগ করা যায়। বইটি বেরিয়েছে ব্ল্যাকবুক থেকে। মাত্র ১৫৪ পাতার বইয়ে রয়েছে হাংরি আন্দোলনের হোতা মলয় রায়চৌধুরীর আঁকা বহু ছবিও। যা মাউস দিয়ে তিনি মেশিনে এঁকেছেন। হাত এত কাঁপত যে পেনপেন্সিল ধরে লেখাআঁকা করতে পারতেন না। মৃত্যুর আগে লেখা শেষ বইগুলির মধ্যে এটি একটি। যে দিনলিপির স্রোতটি রয়েছে বইয়ে, তাতে তারিখ থাকলেও, কোনও সাল লেখা নেই। এন্ট্রিগুলির শুরুটায় বলছেন মলয়: ‘রামের বানরসেনায় কেবল পুরুষ বানর ছিল? মেয়ে বানরের দল ছিল কি ছিল না তা রামায়ণ পড়ে টের পাওয়া যায় না। মেয়ে বানরেরা যুদ্ধের সময় কী করছিল।‘ সত্যি আশ্চর্য লিপি বটে। তারিখ ১৪ ডিসেম্বর।
দিনলিপি ছাড়াও একগুচ্ছ প্রবন্ধ রয়েছে এই বইয়ে। বইটির প্রচ্ছদটিও দুরন্ত। এঁকেছেন হিরণ মিত্র।
বুড়োবেলার লেখাজোখা
মলয় রায়চৌধুরী
ব্ল্যাকবুক
মূল্য ২০০ টাকা