Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্রহ্মপুত্র নদে বাঁধ তৈরি করছে চিন, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অরুণাচলের মুখ্যমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে বাঁধ তৈরি করছে চিন, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অরুণাচলের মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2025
barrage.jpg

ওঙ্কার ডেস্ক: ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ তৈরি করছে চিন। আর যার ফলে ভারতের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেজিং এর এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কাছে পাল্টা পদক্ষেপের জন্য আর্জি জানিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম বাঁধ ব্রহ্মপুত্র নদের উপর তৈরি করছে বেজিং। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু জানান, চিনের এই বাঁধ বোমার চেয়ে কোনও অংশে কম নয়। কারণ আন্তর্জাতিক জলচুক্তিতে সই করেনি বেজিং। যার ফলে এই বাঁধ থেকে ভারত বিরোধী যে কোনও কর্মকাণ্ড চালাতে পারে তারা। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে খাণ্ডু বলেন, ‘ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে চিন। বেজিংকে বিশ্বাস করা যায় না, কারণ ওরা কী করতে পারে কেউ জানে না। সামরিক আগ্রাসন ছাড়া এই বাঁধের প্রকল্প বেশি উদ্বেগজনক।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এই বাঁধকে জল বোমা হিসেবে ব্যবহার করতে পারে চিন। ফলে আমাদের অস্তিত্ব সংকট হতে পারে।’

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর আশঙ্কা, আন্তর্জাতিক জলবণ্টন চুক্তিতে যেহেতু চিন নেই, তাই এই বাঁধ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে চিন। বাঁধ তৈরির পর চিন যদি আচমকা জল ছেড়ে দেয় তাহলে অরুণাচলের সিয়াং ভেসে যেতে পারে। শুধু তাই নয়, জল আটকে ব্রহ্মপুত্রের জল নিয়ে নিতে পারে তারা। তাই ভারতও যাতে পালটা বাঁধ তৈরি করে সে কারণে আবেদন জানিয়েছেন খাণ্ডু। অরুণাচল সরকার ইতিমধ্যে আলোচনা করছে বিষয়টি নিয়ে।

Post Views: 259

Continue Reading

Previous: দিল্লি গিয়ে দিলীপের মুখে মমতার প্রশংসা! বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কোন দিকে?
Next: রাজস্থানে জাগুয়ার জেট বিমানে নিহত দুই পাইলটের পরিচয় প্রকাশ করল প্রশাসন; ফের প্রশ্নের মুখের মুখে বিমান নিরাপত্তা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.