Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাজস্থানে জাগুয়ার জেট বিমানে নিহত দুই পাইলটের পরিচয় প্রকাশ করল প্রশাসন; ফের প্রশ্নের মুখের মুখে বিমান নিরাপত্তা

রাজস্থানে জাগুয়ার জেট বিমানে নিহত দুই পাইলটের পরিচয় প্রকাশ করল প্রশাসন; ফের প্রশ্নের মুখের মুখে বিমান নিরাপত্তা

Online Desk জুলাই 10, 2025
rajastan-jet-crash.png

ওঙ্কার ডেস্ক: রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামের কাছে রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বায়ুসেনা পাইলট স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিন্ধু (৪৪) এবং ফ্লাইট লেফটেন্যান্ট ঋষি রাজ সিং (২৩)।
সুত্রের খবর, লোকেন্দ্র সিং সিন্ধুর বাড়ি হরিয়ানার রোহতক জেলায়, আর ঋষি রাজ সিংয়ের বাড়ি রাজস্থানের পালি জেলায় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রুটিন প্রশিক্ষণে ছিল টুইন-সিটার জাগুয়ার ট্রেনার বিমানটি। উড়ানের মাঝেই আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলটরা শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। তীব্র আঘাতে ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়। বায়ুসেনা জানিয়েছে, “এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই সাহসী পাইলটকে হারানো অত্যন্ত বেদনার। তাঁদের পরিবারের পাশে রয়েছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনায় কোনও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।” ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি ‘কোর্ট অফ ইনকোয়্যারি’ গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটিই এই দুর্ঘটনার মূল কারণ।
প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান। এর আগে ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলা ও ২ এপ্রিল গুজরাতের জামনগরের কাছে দুর্ঘটনায় পড়ে এই একই ধরনের যুদ্ধবিমান। এক সময়ে বায়ুসেনার নির্ভরযোগ্য যুদ্ধবিমান হিসাবে পরিচিত জাগুয়ারগুলি বর্তমানে আধুনিকীকরণ করা হলেও বহু বিমানই বয়সের কারণে কার্যত ‘ভিনটেজ’ স্তরের হয়ে উঠেছে। এখনও প্রায় ১২০ টি জাগুয়ার যুদ্ধবিমান সক্রিয়ভাবে বায়ুসেনার কাছে রয়েছে। বারবার জাগুয়ার দুর্ঘটনার ঘটনায় প্রশ্ন উঠছে, পুরনো যুদ্ধবিমানগুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও সময়মতো আধুনিকীকরণ কতটা সঠিকভাবে হচ্ছে সে নিয়েও প্রশ্ন থেকে জাচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, দীর্ঘদিন ব্যবহারে যন্ত্রাংশের পরিশ্রান্তি ও প্রযুক্তিগত ঘাটতি এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তোলে।
দুই বায়ুসেনা অফিসারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী, পরিবার ও গোটা দেশ। শোকবার্তায় বায়ুসেনা জানিয়েছে, “এই সাহসী অফিসারদের আত্মবলিদান দেশ কোনও দিন ভুলবে না। পরিবারগুলির পাশে সর্বদা থাকবে ভারতীয় বায়ুসেনা।” এই ঘটনার পর, দ্রুত তদন্ত শেষ করে যুদ্ধবিমানগুলির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা আরও জোরদার করার বার্তাই উঠে আসছে প্রতিরক্ষা মহল থেকে।

Continue Reading

Previous: ব্রহ্মপুত্র নদে বাঁধ তৈরি করছে চিন, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অরুণাচলের মুখ্যমন্ত্রী
Next: রাশিয়ার ক্ষেপণাস্ত্রেই এমএইচ ১৭ বিমান ধ্বংস হয়ে মৃত্যু হয়েছিল ২৯৮ জনের, পুতিনের দেশকে দোষী সাব্যস্ত করল মানবাধিকার আদালত

সম্পর্কিত গল্প

accident.jpg

অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রীদের পিষে দিল স্করপিও, মৃত ৪, গুরুতর জখম ২

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026
shashi-tharoor.jpg

রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন থারুরকে, শশীর জবাব ‘আমি ট্রাভেল এজেন্ট নই’!

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-29.webp

মালদায় বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Online Desk অক্টোবর 22, 2026
accident.jpg

অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রীদের পিষে দিল স্করপিও, মৃত ৪, গুরুতর জখম ২

Online Desk অক্টোবর 22, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২২ অক্টোবর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.