Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ার ক্ষেপণাস্ত্রেই এমএইচ ১৭ বিমান ধ্বংস হয়ে মৃত্যু হয়েছিল ২৯৮ জনের, পুতিনের দেশকে দোষী সাব্যস্ত করল মানবাধিকার আদালত

রাশিয়ার ক্ষেপণাস্ত্রেই এমএইচ ১৭ বিমান ধ্বংস হয়ে মৃত্যু হয়েছিল ২৯৮ জনের, পুতিনের দেশকে দোষী সাব্যস্ত করল মানবাধিকার আদালত

Online Desk জুলাই 10, 2025
mh-17.jpg

ওঙ্কার ডেস্ক: এমএইচ ১৭ বিমান ধ্বংস হয়েছিল রাশিয়ার ক্ষেপণাস্ত্রেই। এমনটাই রায় দিল ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালত। রায়ে বলা হয়েছে রাশিয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৭ বিমানটিকে ‘গুলি করে ভূপাতিত করেছিল’, যার ফলে ২৮৩ জন যাত্রী এবং ১৫ জন বিমানকর্মীর মৃত্যু হয়। বুধবার ইউরোপীয় মানবাধিকার আদালতের বিচারকরা কিয়েভ এবং নেদারল্যান্ডসের আনা আরও তিনটি মামলায় রাশিয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলে ২০১৪ সালের ১৭ জুলাই ভেঙে পড়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৭। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছিল। বিমানটি যখন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের আকাশে ছিল সেই সময় ক্ষেপণাস্ত্র হানায় সেটিকে ধ্বংস করা হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ২৮৩ জন যাত্রী এবং ১৫ জন বিমানকর্মীর।

ইউক্রেন ও নেদারল্যান্ডসের তরফে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মোট চারটি মামলা দায়ের করা হয়েছিল। বুধবার সেই মামলার রায় ঘোষণা করল আদালত। এই প্রথম ২০১৪ সালে মালয়েশিয়ার বিমান ধ্বংসের ঘটনায় রাশিয়াকে দোষী সাব্যস্ত করা হল। রায় শুনিয়ে আদালতের সভাপতি ম্যাটিয়াস গুয়োমার বলেন, ‘প্রমাণ থেকে স্পষ্ট যে ইচ্ছাকৃতভাবে ফ্লাইট এমএইচ ১৭-তে আঘাত হানা হয়েছিল। এটি সামরিক বিমান ছিল বলে ভুলবশত আক্রমণ করা হয়।’ এর আগে গত মে মাসে রাষ্ট্রসঙ্ঘও এমএইচ ১৭ বিমান ধ্বংসের জন্য পুতিনের দেশকে দায়ী করেছিল।

Post Views: 255

Continue Reading

Previous: রাজস্থানে জাগুয়ার জেট বিমানে নিহত দুই পাইলটের পরিচয় প্রকাশ করল প্রশাসন; ফের প্রশ্নের মুখের মুখে বিমান নিরাপত্তা
Next: ব্যাপক বন্যায় বিধস্ত টেক্সাস; মৃতের সংখ্যা বেড়ে ১০৫, নিখোঁজ অন্তত ১৮৫

সম্পর্কিত গল্প

steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026
Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026
SUVENDU.jpg

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.