Skip to content
নভেম্বর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিনেদুপুরে গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, লুট সাড়ে চার লক্ষ টাকার মঙ্গলসূত্র! তদন্তে পুলিশ

দিনেদুপুরে গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, লুট সাড়ে চার লক্ষ টাকার মঙ্গলসূত্র! তদন্তে পুলিশ

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T145438.015.webp

অর্পিতা মুখার্জী: প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার মঙ্গলসূত্র ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইন্দিরানগরে ১০০ ফুট রোডের একটি জুতো ও ব্যাগ মেরামতির দোকানে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রভুরাজ (৪০)। গত ৩১ অক্টোবর দুপুরে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে মহিলার গলায় ছুরি ধরে রেখেছে অভিযুক্ত।

অভিযোগ অনুযায়ী, ২৩ বছর বয়সি ওই মহিলা ওই দোকানে রিসেপশনিস্ট হিসেবে কাজ করেন। সেদিন সকাল ১০টায় দোকানে আসেন তিনি। বেলা পৌনে ১২টা নাগাদ হেলমেট ও গ্লাভস পরে দোকানে ঢোকে অভিযুক্ত। হঠাৎই রিসেপশন কাউন্টার টপকে ভিতরে ঢুকে মহিলাকে চিৎকার না করতে বলে এবং জানায় কেউ তাকে মারতে আসছে।

মহিলা দোকানের মালিককে ফোন করতে গেলে অভিযুক্ত তাঁর মুখ চেপে ধরে এবং ছুরি দিয়ে গলা ও হাতে আঘাত করে। চিৎকার করলে খুনের হুমকি দেয়। এরপর ফেভিকুইক দিয়ে তাঁর দুই হাত জুড়ে দেয় এবং টেবিলে পড়ে থাকা কাপড় দিয়ে মুখ গুঁজে দেয়। তারপর তাঁর গলায় থাকা প্রায় ৩৫ গ্রাম ওজনের, ৪.৫ লক্ষ টাকা মূল্যের সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে পকেটে ভরে নেয়।

পালানোর সময় মহিলা কোনওরকমে হাত ছাড়িয়ে চিৎকার করলে স্থানীয়রা জড়ো হন। তখন অভিযুক্ত তাঁর চুল ধরে টেনে ভিতরে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে বাইরে জড়ো হওয়া জনতাকে হুমকি দেয়। দোকানের মালিক ও জনতা তাকে ধরতে গেলে ছুরি দিয়ে আক্রমণ করে মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে যায়।

পরে জনতার সহায়তায় পুলিশ দ্রুত অভিযুক্তকে ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ইন্দিরানগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩০৯(৬) ধারায় মামলা রুজু হয়েছে। মহিলা নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত মানসিকভাবে বিপর্যস্ত ও অবসাদগ্রস্ত।

Continue Reading

Previous: প্রতিবাদের নামে অনির্দিষ্টকালের জন্য কোনও জায়গা দখল করে রাখা যাবে না, বার্তা সুপ্রিম কোর্টের
Next: চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে গিয়ে সেনায় নিয়োগ, ছেলেকে ফেরাতে সরকারের দ্বারস্থ পরিবার

সম্পর্কিত গল্প

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026

You may have missed

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T175349.483.webp

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, মিরপুরে পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধ

Online Desk নভেম্বর 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.