Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বুদ্ধদেব ভট্টাচার্য-এর COPD টা কী?

বুদ্ধদেব ভট্টাচার্য-এর COPD টা কী?

Online Desk জুলাই 31, 2023
buddhadebXbhattacharya.jpg

অপরূপা কাঞ্জিলাল : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই উদ্বেগে রাজনৈতিক মহল।সকলেই জানতে চান কতটা সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি? কতটা গুরুতর তার অসুখ? এখানে উঠে আসছে চিকিৎসা বিজ্ঞানের একটি নাম সি ও পি ডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ। ২০১৮ সালে ভীষণই অসুস্থ হয়ে পড়েন তিনি, বাড়িতেই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয় বুদ্ধবাবুর জন্য। ২৪ ঘণ্টাই নাকে লাগানো থাকত সেই অক্সিজেনের নল। অর্থাৎ গত প্রায় ৫ বছর ধরে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতেই পারেননি তিনি। কিন্তু কারণটা কি? কারণ হিসাবে জানা যায় কাজে থাকলে বা বাড়িতে, ঘনিষ্ঠরা বলতেন, কখনওই সিগারেট ছাড়া দেখা যেত না তাঁকে। চেন স্মোকার ছিলেন তিনি।প্রায়ই বুকে ঘনঘন কফ জমে যাচ্ছেতাই অবস্থা হতো। সর্দি-কাশি হলে কমতেই চাইত না। জানা গেছে, ২০০৯ সালে চিকিৎসকরা রীতিমতো নিদান দিয়েছিলেন, ছাড়তেই হবে সিগারেট।২০১৭ সালে এতটাই অসুস্থ হয়ে পড়েন, অবশেষে ধূমপান ছেড়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কারণ ততদিনে শ্বাসের সমস্যা ক্রমশ বদলে গেছিল ক্রনিক শ্বাসকষ্টে। তিন বছর আগে, ২০২০ সালের ডিসেম্বরে বুদ্ধদেববাবুকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই সিওপিডির সমস্যা তীব্র হওয়ায়। ৬ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরের বছর, ২০২১ সালের মে ফের কোভিডে আক্রান্ত হয়েছিলেন বুদ্ধবাবু ও তাঁর স্ত্রী। প্রথম দিকে তাঁকে বাড়িতেই বাইপ্যাপের মাধ্যমে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। পরে অক্সিজেন স্যাচুরেশন আরও কমে যাওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয়। তখনই সম্ভবত ফুসফুসের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। যার ফল স্বরপ এমন একটা উদ্বেগজনক সময় কাটাচ্ছেন তার ভালোবাসার মানুষেরা। মনে ভাসছে একটি লাইন স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ।

Post Views: 84

Continue Reading

Previous: জ্বলল মশাল, উয়াড়িকে ৫ গোলে হারালো ইস্টবেঙ্গল
Next: দুই বাংলার আবেগে ভাসলো ইস্টবেঙ্গল তাঁবু

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.