Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Online Desk আগস্ট 9, 2023
02.png

সাধনা মিস্ত্রি, কলকাতাঃ হাসপাতাল থেকে বাড়ি এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার স্ট্রেচারে করে তাঁকে হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সঙ্গে ছিলেন চিকিৎসক এবং স্ত্রী মীরা ভট্টাচার্য। ১২টা ২০ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে পৌঁছয় অ্যাম্বুল্যান্সটি।
এদিন হাসপাতাল থেকে বেরনোর সময় দেখা যায়, বুদ্ধবাবুর দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো। মুখে রয়েছে সার্জিক্যাল মাস্ক। সঙ্গে আছে রাইলস টিউব। হাসপাতাল সূত্রে খবর, বাড়ি যাওয়ার পথেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধদেব যখন বাড়ি পৌঁছবেন, তখনও একজন চিকিৎসক তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন। বাড়ি ফেরার পথে অ্যাম্বুল্যান্সে তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া না হলেও রাতে আবার বাইপ্যাপে থাকবেন তিনি। বুদ্ধবাবুকে আপাতত এক মাস হোম কেয়ার সাপোর্টে থাকতে হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার মেডিক্যাল বুলেটিন দিয়ে হাসপাতাল জানিয়েছিল, বাড়িতেও কড়া নজরদারিতেই রাখতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার সময় বুদ্ধদেবের স্ত্রী বলেন, “আপনারা আন্তরিক ভাবে প্রার্থনা করুন। শুভেচ্ছা জানান। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাড়িতেও যেন সুস্থ হয়ে থাকতে পারেন। ওঁকে কড়া নজরদারিতে রাখতে হবে। যে ভাবে সবাই বুদ্ধদেবের খোঁজ নিয়েছেন এবং পাশে থেকেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ”।

Post Views: 104

Continue Reading

Previous: রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক
Next: লোকসভায় অনাস্থা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “দেশদ্রোহী” আখ্যা দিলেন রাহুল

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.