Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধার, পুলিশি  হেফাজতে ১

বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধার, পুলিশি  হেফাজতে ১

Online Desk আগস্ট 17, 2025
unnamed-file.jpg

ওঙ্কার ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল প্রাক্তন সাঁতারু ও প্রাক্তন সাংসদ বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী পদক। হুগলি জেলা পুলিশের তৎপরতায় ফের মালিকের কাছে ফিরে এল দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির একটি। ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জেরায় সে নিজের দোষ স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয়েছে পদক-সহ একাধিক চুরি যাওয়া সামগ্রী।
ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার রাতে। দুষ্কৃতীরা হামলা চালায় হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়িতে। বর্তমানে প্রাক্তন বিশ্বরেকর্ডধারী সাঁতারু পরিবার-সহ দক্ষিণ কলকাতার কসবার ফ্ল্যাটে থাকেন। ফাঁকা বাড়িটির দেখভাল করতেন তাঁর ভাই মিলন চৌধুরী। শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটিতে তিনি বাড়িতে গিয়ে দেখতে পান, পিছনের গেট ভাঙা, দরজা-জানলা লণ্ডভণ্ড। হারিয়ে গিয়েছে বুলার পদ্মশ্রী পদক, বহু পদক, স্মারক সামগ্রী, এমনকি বাথরুমের কল, ঠাকুরঘরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও খোয়া যায়। তড়িঘড়ি অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়।
এহেন গুরুতর ঘটনায় তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। তারা বুলার বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করে। পাশাপাশি স্থানীয় থানার পুলিশ একাধিক সন্দেহভাজনকে আটক করে। তাদের মধ্যেই একজন দোষ স্বীকার করে। তার সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে পদ্মশ্রী পদক-সহ প্রায় সব খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়।
শনিবার গভীর রাত থেকেই পুলিশি সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বুলা চৌধুরী। পদক ফিরে পেয়ে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। হুগলি জেলা পুলিশ জানিয়েছে, কীভাবে এই অভিযান চালানো হল এবং এত দ্রুত পদক উদ্ধার সম্ভব হল, সে বিষয়ে রবিবার সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানানো হবে।
৪৮ ঘণ্টার মধ্যে পদ্মশ্রী উদ্ধার হওয়ায় উচ্ছ্বসিত ক্রীড়াজগত ও সাধারণ মানুষ। অনেকে মনে করিয়ে দিয়েছেন, শান্তিনিকেতন থেকে চুরি যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক এখনও উদ্ধার করতে পারেনি সিবিআই। সেখানে হুগলি জেলা পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয় ও গর্বের বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

Post Views: 233

Continue Reading

Previous: অসমে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি সরকারের
Next: জম্মুকাশ্মীরের কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু ৭ জনের

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.