Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু ৭ জনের

জম্মুকাশ্মীরের কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু ৭ জনের

Online Desk আগস্ট 17, 2025
jk-h.jpg

ওঙ্কার ডেস্ক: কিশতওয়ারের পর এবার কাঠুয়া। মেঘভাঙা বৃষ্টি, আর তার জেরে ভূমিধসের ঘটনায় মৃত্যু হল সাত জনের। জম্মুকাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাগের জোদ ঘাটি গ্রামে এই বিপর্যয় ঘটেছে শনিবার রাতে। এই ঘটনার ফলে আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে রাজবাগের জোদ ঘাটি গ্রামে এই মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস হয়। এর ফলে গ্রামের বেশ কিছু জায়গা ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজে হাত লাগান। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ছয় জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিইয়ে যাওয়া হয়েছে। বিপর্যয়ের ফলে ক্ষতির মুখে পড়েছে কাঠুয়া থানা এলাকার বাগার্দ ও চ্যাংদা গ্রাম এবং লখনপুর থানা এলাকার দিলওয়ান হাটলি। ভারী বৃষ্টির কারণে উঝ নদীর জল অনেকটা বেড়েছে। জল বিপদসীমার কাছাকাছি চলে এসেছে বলে খবর। গোটা বিষয়টিতে সতর্ক নজর রাখছে জেলা প্রশাসন।

উল্লেখ্য এর আগে জম্মুকাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের ফলে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক। জেলার চাসোটি গ্রামে মাচাইল মাতা যাত্রা রুটে আকস্মিক বন্যা হয়। সেই ঘটনায় একটি পার্কিং লট, লঙ্গরখানা এবং একটি সিআরপিএফ ক্যাম্প ভেসে যায়। সেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিলেন অনেকে।

Post Views: 177

Continue Reading

Previous: বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধার, পুলিশি  হেফাজতে ১
Next: মহাকাশ অভিযানে আরও একধাপ ! ২০৩৬ সালের আগেই শুক্র গ্রহে উপগ্রহ পাঠানোর পরিকল্পনা রাশিয়ার

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.