Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সল্টলেকের উইপ্রো মোড়ে বাস দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলো নিত্যযাত্রীদের প্রাণ

সল্টলেকের উইপ্রো মোড়ে বাস দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলো নিত্যযাত্রীদের প্রাণ

Online Desk মে 28, 2025
bus.jpg

ওঙ্কার ডেস্ক : বুধবার সকালে সল্টলেকের উইপ্রো মোড়ে ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী রইল পথচারি ও নিত্যযাত্রীরা। অফিস টাইমের ব্যস্ত সময়ে এসি ৩০ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা স্ট্যান্ডে ঢুকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত যাত্রী ও পথচারীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এসি বাসটি উইপ্রো দিকে আসছিল। সকালে অফিস টাইম হওয়ায় স্ট্যান্ডে অনেক যাত্রী অপেক্ষা করছিলেন। হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শেডের ওপর উঠে যায়। শেডটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশের মধ্যে ঢুকে পড়ে। তবে সৌভাগ্যবশত, কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। নিত্যযাত্রীরা একটুর জন্য রক্ষা পান।
দুর্ঘটনার পরে বাসটিকে দ্রুত খালি করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। একটি বড়সড় ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। অফিস টাইমে এমন দুর্ঘটনার ফলে ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
তবে, পুলিশ জানিয়েছে যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক গতিতে ফিরে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বিধাননগর ট্রাফিক গার্ড।

Post Views: 131

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার আগেই গ্রেফতার চাকরিহারা শিক্ষকদের একাংশ
Next: অপারেশন ‘সিঁদুর’–এর পর বাংলায় মোদি, ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ঘিরে এলাহি ব্যবস্থা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.