Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সৌরভের সিএবি, আমন্ত্রণ মমতাকেও

শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সৌরভের সিএবি, আমন্ত্রণ মমতাকেও

Online Desk নভেম্বর 6, 2025
Richa-1.jpg

স্পোর্টস ডেস্ক : আগামী শনিবার ভারতের হয়ে বিশ্বকাপ জেতা একমাত্র বাঙালি সদস্য রিচা ঘোষকে সংবর্ধনা দেবে ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবি পরিকল্পনা করেছে রিচার হাতে সোনার ব্যাট আর সোনার বল তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। রিচাকে সংবর্ধনা অনুষ্ঠানে রিচার পরিবার ছাড়াও থাকবেন প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী।

এদিন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক বিবৃতিতে জানান, “রিচা ঘোষ বিশ্ব মঞ্চে অসাধারণ প্রতিভা, ধৈর্য এবং লড়াইয়ের মনোভাব দেখিয়েছেন। এই স্বর্ণখচিত ব্যাট ও বল দিয়ে তাঁকে সম্মানিত করা ভারতীয় ক্রিকেটে তাঁর ব্যতিক্রমী অবদানের প্রতি আমাদের সামান্য স্বীকৃতি। রিচা বাংলা এবং সারা দেশের তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণা।”

সিএবি আশা করে যে, এই স্বীকৃতি মেয়েদের আরও বেশি করে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী করবে এবং রিচার মতোই তাঁরা একই দৃঢ় সংকল্প নিয়ে স্বপ্নপূরণের পথে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবেন। জানা গিয়েছে, রিচার সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন তাঁর বাবা-মা। রিচার খেলায় যাঁদের অবদান রয়েছে তাঁদের পাশাপাশি বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটাররাও থাকবেন বলে জানা যাচ্ছে। ফাইনালে ভারতের জয়ের জন্য লোয়ার অর্ডারে নেমে রিচার ৪৮ রান ভারতের জেতার জন্য বড়ো ভূমিকা নেয়। ভারতের মহিলা ক্রিকেটে সর্বকালের সেরা উইকেট কিপার হিসেবেও শিলিগুড়ির রিচার নাম উজ্জ্বল হয়ে উঠেছে।

Post Views: 113

Continue Reading

Previous: শুটিং স্পটেই অজ্ঞান, কাঁপুনি দিয়ে জ্বর, হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কমল, কেমন আছেন অভিনেতা?
Next: বিজেপির বিরুদ্ধে রাহুলে ভোট চুরির প্রসঙ্গে সহমত প্রশান্ত কিশোর; নির্বাচন কমিশের বিস্তারিত তদন্তের দাবি

সম্পর্কিত গল্প

Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.