Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের আপত্তি উড়িয়ে চিকিৎসকদের ধর্নার অনুমতি হাইকোর্টের

রাজ্যের আপত্তি উড়িয়ে চিকিৎসকদের ধর্নার অনুমতি হাইকোর্টের

Online Desk ডিসেম্বর 20, 2024
FotoJet-9.jpg

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: রাজ্যের আপত্তি ধোপে টিকল না। রাজ্যের আপত্তি পাশ কাটিয়ে চিকিৎসকদের ধর্মতলায় ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোট। ধর্মতলায় মেট্রো চ্যানলে ধর্নায় বসতে পারবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সংগঠন। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। আদালত জানিয়েছে, ধর্মতলায় ডোরিনা ক্রসিং থেকে অন্তত পক্ষে ৫০ ফুট ছেড়ে ধর্নায় বসতে পারবেন চিকিৎসকরা। এক সঙ্গে ২০০–২৫০০ জনের বেশি মানুষ জমায়েত করতে পারবে না। ৪০ ফুট লম্বা ও ২৩ ফুট চওড়া মঞ্চ তৈরি করতে পারবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোট। ধর্না চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার মৌখিক ভাবে ধর্মতলায় চিকিৎসকদের ধর্নার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোট। তবে শুক্রবার সকালে আবার আপত্তি তোলে রাজ্য।এক্ষেত্রে রাজ্যের যুক্তি ২৪-২৫‌ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধর্মতলা এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। এখানে ধর্না মঞ্চ তৈরি হলে সমস্যায় পরবেন পথ চলতি মানুষ। বিকল্প হিসাবে ওয়াই চ্যানলে মঞ্চ করার প্রস্তাব দিয়েছিল রাজ্য। রাজ্যের আইনজীবী দাবি করেন, ২৪ ও ২৫ ডিসেম্বর ধর্না বাদ দিলে ভালো হয়।রাজ্যের আপত্তি উড়িয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন ধর্নায় বসতে পারবেন চিকিৎসকরা। আদালতের নির্দেশে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নার বসে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সংগঠন।

Post Views: 60

Continue Reading

Previous: বন দফতরের কর্তাকে চড়, তিন বছরের জেল বিজেপি নেতার
Next: তন্ময় ভট্টাচার্যকে ৬ মাসের জন্য সাসপেন্ড করল আলিমুদ্দিন।

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.