Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হকার উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হাইকোর্টের

হকার উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হাইকোর্টের

Online Desk জুন 11, 2026
hc.jpg

ওঙ্কার ডেস্কঃ আপাতত সাময়ি স্বস্তি। হকার উচ্ছেদে আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদবপুরে রেলের জমিতে উচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের প্রেক্ষিতে স্বস্তিতে হকাররা। এই সংক্রান্ত মামলায় আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত।
ক্ষমতার পালাবদলের পর থেকেই বেআইনি দখলদার সরানোর অভিযান চলছিল। শিয়ালদহ, হাওড়া, দমদমের মতো গুরুত্বপূর্ণ স্টেশন দখলমুক্ত করার অভিযানে নামে আরপিএফ ও রেল পুলিশ। গত রবিবার গভীর রাতে যাদবপুরে স্টেশনের ধারে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা।
বুধবার হকারদের তরফে আইনজীবী শামিম আহমেদ জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের বিবেচনায় আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি, আপাতত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন।

Post Views: 84

Continue Reading

Previous: ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর থেকে নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে
Next: উত্তরে বর্ষা, দক্ষিণেও জারি সতর্কতা

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.