Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরে বর্ষা, দক্ষিণেও জারি সতর্কতা

উত্তরে বর্ষা, দক্ষিণেও জারি সতর্কতা

Online Desk জুন 11, 2026
rain.jpg

ওঙ্কার ডেস্ক: বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাত হয়েছে। ফলত স্বাভাবিকভাবেই একটু স্বস্তির ঘুম হয়েছে রাতে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই ভ্যাপসা গরমের দাপট শুরু। সেই ভাবে রোদের তাপ না থাকলেও ভ্যাপসা গরমে গলদঘর্ম হাল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণের ত্রিসীমানায় তার পাত্তা নেই আপাতত। এবার প্রশ্ন, বৃহস্পতিবার কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দাপট দেখা যেতে পারে। বিকেলের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি এই সব জায়গায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রায় ৭০ থেকে ৮০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
যদিও এই বৃষ্টির জন্য তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের হবে না । ভ্যাপসা গরমে অসহ্যকর পরিস্থিতি বজায় থাকবে। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলবে।
এবারে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে যেহেতু প্রবেশ করে গিয়েছে বর্ষা। তার ফলে সেখানে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতাও। আজ, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে রবিবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে উত্তরবঙ্গে ।

Post Views: 121

Continue Reading

Previous: হকার উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হাইকোর্টের
Next: রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা? জরুরি বৈঠক ডাকল কংগ্রেস

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.