Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর থেকে নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর থেকে নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে

Online Desk জুন 11, 2026
1000334687.webp

ওঙ্কার ডেস্ক: ওমান উপসাগরে পালাউ-এর পতাকাবাহী ট্যাঙ্কার ‘এমটি সেত্তেবেলো’-র ওপর মার্কিন বাহিনীর হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। এবার জানা গেল তিন জনেরই মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। তিনি এই ঘটনাকে ভারতের সামুদ্রিক সম্প্রদায়ের জন্য ‘গভীর ক্ষতি’ হিসেবে চিহ্নিত করেছেন।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে সোনোয়াল শোক প্রকাশ করে লিখেছেন, তিনি নিহত নাবিকদের পরিবারের পাশে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পালাউ-এর পতাকাবাহী এমটি সেত্তেবেলো জাহাজে ঘটা মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।দুঃখজনকভাবে, শুরুতে নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু এখন নিশ্চিত হয়েছে; দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

দেশের সামুদ্রিক ক্ষেত্রে এটি এক বড় ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন সোনোয়াল। তিনি আরও বলেন, ‘এটি আমাদের সামুদ্রিক পরিবারের জন্য এক গভীর ক্ষতি। এই কঠিন সময়ে মোদী সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং মৃতদের পরিবারকে সবরকম সহায়তা দিতে সম্পূর্ণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’মন্ত্রী আরও জানান, উদ্ধার হওয়া নাবিক এবং মৃত নাবিকদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সরকার ইতিমধ্যে শুরু করেছে। তাঁর কথায়, ‘আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি যাতে উদ্ধার হওয়া নাবিকদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হয় এবং মৃত নাবিকদের মৃতদেহ দ্রুত দেশে এনে শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা করা হয়।’

এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি নির্দেশ অমান্য করেছিল এবং ইরান থেকে তেল পরিবহন করার অভিযোগে মার্কিন সেনাবাহিনী জাহাজটির ওপর ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে। এই ঘটনার পর নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করেছে। হামলার ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে ভারত।

Post Views: 67

Continue Reading

Previous: রাজ্যসভায় ফের তৃণমূলের ভাঙন, ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক
Next: হকার উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হাইকোর্টের

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.