Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নাবালিকাকে অপহরণ পর জোর করে ধর্মান্তকরণ করে বিয়ে! আদালতে ভৎসনার মুখে পড়ে পিংলা থানার পুলিশ

নাবালিকাকে অপহরণ পর জোর করে ধর্মান্তকরণ করে বিয়ে! আদালতে ভৎসনার মুখে পড়ে পিংলা থানার পুলিশ

Online Desk অক্টোবর 3, 2023
Untitled.png

অমিত কুমার দাস,কলকাতাঃ তিন মাস ধরে নিখোঁজ ছিল দশম শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ পর জোর করে ধর্মান্তকরণ করা হয়। আরও অভিযোগ বিয়ে করা হয়েছে নাবালিকাকে। শুধু তাই নয়, অভিযোগ ওই নাবালিকাকে সাবালিকা প্রমাণ করতে জন্ম শংসাপত্র থেকে শুরু করে যাবতীয় নথি জালিয়াতি করা হয়েছে। ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে।
বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে সিডব্লিউসির হাতে তুলে দিতে হবে। পাশাপাশি ঘটনার সমস্ত অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ, তা নিয়ে আদালতে ভৎসনার মুখে পড়ে পিংলা থানার পুলিশ।

আগামী ৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। আদালতের আরও নির্দেশ, নাবালিকার পরিবারকে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তা দিতে হবে। নাবালিকা ও তার পরিবারের যদি কোনও ক্ষতি হয়, তার জন্য দায়ী থাকবে পিংলা থানার পুলিশ।
মামলাকারীর আইনজীবী তন্ময় বসুর আদালতে জানান, শাসক দলের পিংলার অঞ্চল সভাপতির ভাগ্নে অশিউর রহমানের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। অইনজীবী আরও জানান, পিংলা থানা এলাকার বাসিন্দা বছর পনেরোর নাবালিকা যখন রোজ স্কুলে যেত তখন প্রায়শই তাকে উতক্ত করত তৃণমূল নেতার ভাগ্নে অশিউর। বেশ কয়েকবার তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানান তন্ময় বসু।
আইনজীবী আরও বলেন, অশিউর হাত থেকে মেয়েকে বাঁচাতে বাধ্য হয়েই তাকে পিংলা থেকে সিকিমে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয় পরিবার। অভিযোগ, সিকিম থেকেই ওই নাবালিকাকে অপহরণ করা হয়।

গত ১৮ জুন অপহরণের অভিযোগ আনা হয় পরিবারের তরফে। কিন্তু তিন মাসেও অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন নাবালিকার বাবা। আদালতে পুলিশের নতুন তথ্য জমা পড়তেই চাঞ্চল্য ছড়ায়। দেখা যায়, পনেরো বছরের নাবালিকাকে সাবালিকা করতে তার জন্মশংসাপত্র থেকে শুরু করে যাবতীয় নথি জালিয়াতি করা হয়েছে।
মামলাতেই হাই কোর্টের কোপে পড়তে হয় পিংলা থানার পুলিশকে। আদালতের পর্যবেক্ষণ, “পুলিশ কি কাউকে আড়াল করছে ! নাকি কাউকে বাঁচাতে চুপ রয়েছে ! না হলে, তিন মাস কোনও তদন্ত হয়নি কেন!”

Post Views: 199

Continue Reading

Previous: সীতারাম ইয়েচুরির বাড়িতে পুলিশ!
Next: ডেঙ্গুর বলি আরও ১, জনস্বার্থ মামলা হাইকোর্টে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.