Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় মেসিকান্ডে সিবিআই তদন্ত হবে না; জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

কলকাতায় মেসিকান্ডে সিবিআই তদন্ত হবে না; জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Online Desk ডিসেম্বর 23, 2025
stedium.png

ওঙ্কার ডেস্ক: আর্জেন্টিনার ফুটবলার মেসির ভারত ট্যুরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অশান্তি ও বিশৃঙ্খলার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির দায়িত্বপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় এখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপের প্রয়োজন নেই। তদন্তের জন্য ঘঠন করা সিটের উপরই ভরসা রাখতে বলেছে হাইকোর্ট।
আদালতে আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলা, দর্শকদের সঙ্গে দুর্ব্যবহার, নিরাপত্তার ঘাটতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর ভরসা করা যায় না বলে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। তবে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে এবং পাশাপাশি একটি তদন্ত কমিশনও কাজ শুরু করেছে।
ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া যায় না। তদন্তে পক্ষপাতিত্ব বা ইচ্ছাকৃত গাফিলতির সুস্পষ্ট প্রমাণ না থাকলে আদালত সাধারণত এমন নির্দেশ দেয় না। এই মামলায় রাজ্য সরকার যে তদন্ত কমিশন ও বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, তা আইনসম্মত এবং সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই করা হয়েছে বলে আদালত মনে করেছে। বিচারপতিরা আরও বলেন, তদন্ত প্রক্রিয়া এখনও চলমান। সেই অবস্থায় আদালতের পক্ষ থেকে তাতে হস্তক্ষেপ করা ঠিক নয়। রাজ্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করে দিয়েছে, তদন্তের অগ্রগতি ও ভবিষ্যৎ পদক্ষেপ খতিয়ে দেখার সুযোগ পরবর্তীতে থাকবে।
উল্লেখ্য, যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলার মেসির গোট ট্যুর অনুষ্ঠানের সময় দর্শকদের প্রবেশ ও বসার ব্যবস্থা নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় সঞ্চালকদের। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহল ও বিভিন্ন সংগঠনের তরফে তদন্তের দাবি উঠতে থাকে। সেই প্রেক্ষিতেই হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আদালতের এই রায়ের ফলে আপাতত রাজ্য সরকারের গঠিত তদন্ত প্রক্রিয়াই চলবে বলে স্পষ্ট হয়ে গেল।

Post Views: 117

Continue Reading

Previous: দিল্লি, শিলিগুড়ির পর এবার আগরতলা, অনির্দিষ্ট কালের জন্য ভিসাকেন্দ্র বন্ধ করল ভারত
Next: মহারাষ্ট্রের পুর নির্বাচনের ফলাফলের পর রাহুল গান্ধীর ঐক্যের বার্তা; ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা শুরু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.