Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রাথমিক শিক্ষকদের পোস্টিং দুর্নীতি মামলাঃ শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআইঃ হাই কোর্ট

প্রাথমিক শিক্ষকদের পোস্টিং দুর্নীতি মামলাঃ শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআইঃ হাই কোর্ট

Online Desk আগস্ট 11, 2023
HC-KOLKATA-2.png

অমিত কুমার দাস,কলকাতাঃ প্রাথমিক শিক্ষকদের পোস্টিং দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, প্রয়োজনে ৩৫০ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করেছিল রাজ্য সরকার। কোন স্কুলে কার পোস্টিং হবে, তাতে অনিয়মের অভিযোগ অভিযোগ ওঠে। জল গড়ায় কলকাতা হাই কোর্টে। গত ২৫ জুলাই সিবিআই, ইডির তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের প্রাথমিক শিক্ষকদের পোস্টিং দুর্নীতি মামলার শুনানি হয়। বিচারপতির পর্যবেক্ষন, পোস্টিং দুর্নীতির মাধ্যমে শিক্ষকদের চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। তাই তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই।প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পোস্টিং দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাসিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
কলকাতা হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক মানিক ভট্টাচার্য। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ভিডিও ফুটেজ পেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

Post Views: 102

Continue Reading

Previous: ভোট যুদ্ধের বলি আরও এক,বাসন্তীতে তৃনমূল কর্মীর মৃত্যু
Next: মোহনবাগান এগিয়ে থাকলেও আমরা পিছিয়ে নেই ডার্বির আগে বললেন লাল হলুদ কোচ কুয়াদ্রাত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.