Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আপাতত বন্ধ হচ্ছে না কলকাতা স্টক এক্সচেঞ্জ,হাই কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি

আপাতত বন্ধ হচ্ছে না কলকাতা স্টক এক্সচেঞ্জ,হাই কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি

Online Desk আগস্ট 21, 2023
1000079748.jpg

অমিত কুমার দাস,কলকাতা: আপাতত বন্ধ হচ্ছে না কলকাতা স্টক এক্সচেঞ্জ।হাই কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি। উল্লেখ্য, সোমবার থেকে বন্ধ হওয়ার কথা ছিল কলকাতা স্টক এক্সচেঞ্জ। সম্প্রতি সেবি একটি নিষেধাজ্ঞা জারি করে সোমবার থেকে এক্সচেঞ্জ বন্ধ করার নির্দেশ দেয়। সেবির সেই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ফলে সোমবার থেকে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে না।
যদিও সেবি কলকাতা স্টক এক্সচেঞ্জের নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম ২০২১ সাল থেকে স্থগিত করে রেখেছে। বর্তমানে সেই মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। ফলে সেই সময় থেকে কলকাতার স্টক লেনদেনকারী বা ট্রেডাররা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেডিং চালিয়ে আসছে।
এ বছর ১৯ জুলাই সেবি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, কলকাতা স্টক এক্সচেঞ্জকে যে পরিকাঠামো গড়তে বলা হয়েছিল, সেটা তারা করতে পারেনি। সেবির মতে, পরিকাঠামো নিয়ে ২০১৯ সালে একটি গাইড লাইন তৈরি হয়। অন্য সব রাজ্য সেই গাইড লাইন মেনে নিলেও কলকাতা এক্সচেঞ্জ সেটা চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে।
নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম তৈরির সময়সীমা বেধে দিয়ে গত ১৯ জুলাই কলকাতা স্টক এক্সচেঞ্জকে সেবি ৩০ দিনের নোটিস দেয়। তার মেয়াদ শেষ হয়।
সেবির বিজ্ঞপ্তি স্থগিত মামলায় আদালতের পর্যবেক্ষণ, ৩০ দিনের সময় বেঁধে নোটিস দিলেও, ত্রুটিমুক্ত হওয়ার জন্য সেবি কোনও সময় দেয়নি। তাই ওই নোটিস একপেশে বলে মনে করছে আদালত। বিচারপতি দুপক্ষকেই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ছয় সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।

Post Views: 107

Continue Reading

Previous: বৃন্দাবন মাতৃ মন্দিরে স্কলারশিপ প্রদানে চাঁদেরহাট
Next: সিবিআইয়ের পর নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির নোটিশ টাকি ও বাদুড়িয়া পুরসভাকে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.