Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বদলির নির্দেশ না মানায় স্কুল কর্তৃপক্ষকে জরিমানার নির্দেশ হাইকোর্টের

বদলির নির্দেশ না মানায় স্কুল কর্তৃপক্ষকে জরিমানার নির্দেশ হাইকোর্টের

Online Desk আগস্ট 11, 2023
1000052946.jpg

অমিত কুমার দাস,কলকাতা : আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষকের বদলি নিয়ে গড়িমসি। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও স্কুল কর্তৃপক্ষকে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দিল হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, অবিলম্বে জরিমানার ওই ১০ হাজার টাকা হাই কোর্টের লিগ্যাল এইড অথরিটির কাছে জমা দিতে হবে। দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকের বাতাসি শাস্ত্রীজি হাইস্কুলের বাংলার শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। গত বছর তিনি বদলির আবেদন করেছিলেন।
প্রায় ১০৭ কিলোমিটার রাস্তায় যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণে তিনি বদলি চান। গত বছরের ২৩ মার্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় বাংলার শিক্ষক রামপ্রসাদ মণ্ডলকে বদলি করার নির্দেশ দেন। এক বছরের বেশি সময় কেটে গেলেও ওই শিক্ষককে বদলি করা হয়নি।
মামলাকারী শিক্ষকের দাবি, “কোনও কারণ ছাড়াই পরিচালন সমিতি প্রত্যেকবার বদলির আবেদন বাতিল করে দেয়।” সেই মামলায় আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয় গত ৭ আগস্ট স্কুল পরিচালন সমিতি ও স্কুল কর্তৃপক্ষ লিখিত ভাবে জানায় ওই শিক্ষকের বদলিতে কোনও আপত্তি নেই।কিন্তু আদালতের নির্দেশ সত্বেও এতদিন তা কার্যকর না হওয়ায় ওই জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

Post Views: 99

Continue Reading

Previous: প্রয়াত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা
Next: ভোট যুদ্ধের বলি আরও এক,বাসন্তীতে তৃনমূল কর্মীর মৃত্যু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.