Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিএমএ-এর তৃতীয় কনক্লেভ সম্মান জানানো হল উদ্যোগপতিদের

সিএমএ-এর তৃতীয় কনক্লেভ সম্মান জানানো হল উদ্যোগপতিদের

Online Desk জানুয়ারি 19, 2026
MSME-B.jpg

ওঙ্কার ডেস্ক : উদ্যোগপতিদের সম্মান জানাতে শহরে অনুষ্ঠিত হয়ে গেল ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন বা সিএমএ-এর তৃতীয় কনক্লেভ। ১৬ জানুয়ারি কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে সাড়ম্বরে অনুষ্ঠিত হল এমএসএমই কনক্লেভ ও অ্যাওয়ার্ড প্রদান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি থেকে শুরু করে ম্যানেজমেন্ট পেশাদাররা।

১৬ তারিখের অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী কমিটির সদস্য গৌতম মুখোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের পর উদ্বোধনী ভাষণ দেন সিএমএ-এর সভাপতি ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেন সিএমএ-এর সদ্য প্রাক্তন সভাপতি জিএম কাপুরও।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ও বস্ত্র বিভাগ, ইওডিবি সেলের অভিষেক ঘোষ দস্তিদার। ‘সহজ ব্যবসা: ভারতে এমএসএমই-এর জন্য বাস্তবতা এবং রোডম্যাপ’ বিষয়ে ভাষণ দেন তিনি। এরপর ‘শ্রম বিধি: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য উদীয়মান মানবসম্পদ এজেন্ডা’ শীর্ষক বিষয়ে ভাষণ দেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। সিএমএ-এর সহ-সভাপতি বিভোর ট্যান্ডনও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সফল হওয়ায় সিএমএ-এর কোষাধ্যক্ষ সোহিনী গুপ্তা সকল অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সিএমএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিএম–এমএসএমই রজনীশ কুমারের কথোপকথন শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন। ‘ভবিষ্যতের অর্থায়ন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ, ইক্যুইটি এবং বিকল্প তহবিলের সুযোগ’ নিয়ে তাঁরা কথা বলেন। পিয়ারলেস গ্রুপের বিজনেস ট্রান্সফরমেশন ও কর্পোরেট স্ট্র্যাটেজির পরিচালক সুপ্রিয় সিনহাও এদিন ভাষণ দেন। এদিন একাধিক সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছে সেরা নিয়োগকর্তা হিসেবে– এসএফএ লজিস্টিকস পার্ক প্রাইভেট লিমিটেড। উদ্ভাবনী শ্রেষ্ঠত্বের জন্য সম্মানিত হয়েছে – সিসির রাডার প্রাইভেট লিমিটেড। সেরা সামাজিক প্রভাবের জন্য পেয়েছে– ডেস্টিনি ফাউন্ডেশন। কর্মক্ষেত্রে ডিজিটাল দক্ষতার জন্য পুরস্কার পেয়েছে – রিজন অ্যানালিটিকস সফটেক প্রাইভেট লিমিটেড। পরিবেশগত স্থায়িত্বের জন্য সম্মান পেয়েছে– আপস্কেল ফ্যাশন প্রাইভেট লিমিটেড। পুরস্কারগুলো তুলে দেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়, স্বামী বেদাতিতানন্দ, সুপ্রিয় সিনহা, প্রদীপ আগরওয়াল, অরিজিৎ ব্যাবন্দ্যোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, শুভেন্দু নারায়ণ রায়, দেবব্রত মিত্র, ইনা বোস, দেবাশিস মুখোপাধ্যায়, আদিত্য সেন, অমিত শ্রীবাস্তব, রজত প্রুস্টি এবং ডঃ রানা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 176

Continue Reading

Previous: ‘কিছু ভাবতে পারছি না…আর কখনও ফিরব কিনা আমি জানি না’!! সমাজমাধ্যমে ইঙ্গিত পূর্ণ পোস্ট করে ‘বিদায়ে’র সিদ্ধান্ত নেহার?
Next: ইঞ্জিনিয়ার ডুবে মৃত্যু মামলায় বড় পদক্ষেপ : নয়ডার শীর্ষ কর্মকর্তাকে অপসারণ, বিশেষ তদন্তকারী দল গঠন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.