Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কিছু ভাবতে পারছি না…আর কখনও ফিরব কিনা আমি জানি না’!! সমাজমাধ্যমে ইঙ্গিত পূর্ণ পোস্ট করে ‘বিদায়ে’র সিদ্ধান্ত নেহার?

‘কিছু ভাবতে পারছি না…আর কখনও ফিরব কিনা আমি জানি না’!! সমাজমাধ্যমে ইঙ্গিত পূর্ণ পোস্ট করে ‘বিদায়ে’র সিদ্ধান্ত নেহার?

Online Desk জানুয়ারি 19, 2026
zsh.png

ওঙ্কার ডেস্ক: সোমবার সকলকে চমকে দিয়ে আচমকাই সমাজমাধ্যমে আবেগঘন পোস্টে মিউজিক জগতকে ‘আলবিদা’ জানালেন নেহা কক্কর! শুধু পেশাগত জীবন থেকে নয় পাশাপাশি ব্যক্তিগত সব দায়দায়িত্ব থেকেও একপ্রকার ছুটি চেয়েছেন গায়িকা। কান্না ভাঙ্গা কণ্ঠে নেহা জানালেন, “সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি। আর কোনওদিন ফিরব কিনা জানি না!” আর এই পোস্ট দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, আচমকাই কেন মিউজিক নিয়ে এমন সিদ্ধান্ত নেহার? বর্তমানে বিনোদুনিয়ায় নেহা কক্করকে নিয়ে চর্চার শেষ নেই।
প্রসঙ্গত, ইনস্টাগ্রামে ধারাবাহিক পোস্টে নেহা কক্কর লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে ছুটি নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে বিরতি ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আদৌ আর কখনও ফিরব কিনা আমি জানি না।”এখানেই শেষ নয়! পরের পোস্টে গায়িকা লেখেন, “পাপারাজ্জি এবং অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এইসময়ে আমাকে কেউ ক্যামেরাবন্দি করবেন না। আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। আমার শান্তির জন্য আপনারা অন্তত আমাকে এটুকু রেহাই দিতেই পারেন।” কিন্তু কেন এমন পোস্ট কেনই বা ‘নির্বাসনে’র পথে হাঁটতে চাইছেন নেহা কক্কর! সেই উত্তর এখনও অধরা।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ‘ললিপপ’ গানে চটুল অঙ্গভঙ্গি করে নাচের জন্য বেজায় বিতর্কে পড়তে হয়েছিল গায়িকাকে। এর আগেও বিদেশের মাটিতে নিন্দুক-সমালোচকদের কাছেও ক্রমাগত আক্রমণের শিকার হয়েছেন তিনি। যদিও গায়িকার সেই পোস্ট ভাইরাল হওয়ার পর বি-টাউনে যেরকম শোরগোল পড়েছে, তার পরই পোস্ট মুছে ফেলেন নেহা।

Post Views: 159

Continue Reading

Previous: ২২ জানুয়ারি ভার্চুয়াল বৈঠকের ডাক অভিষেকের! ‘SIR নিয়ে বিএলএ-২ দের কি বার্তা ?
Next: সিএমএ-এর তৃতীয় কনক্লেভ সম্মান জানানো হল উদ্যোগপতিদের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.