Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবৈধ কল সেন্টারে হানা দিয়ে ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ, বাজেয়াপ্ত বহু মোবাইল ও কম্পিউটার

অবৈধ কল সেন্টারে হানা দিয়ে ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ, বাজেয়াপ্ত বহু মোবাইল ও কম্পিউটার

Online Desk জুলাই 18, 2025
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: রমরমিয়ে অবৈধ ভাবে চলছিল কল সেন্টার। অবশেষে হানা দিয়ে চক্রের পাণ্ডাকে গ্রেফতার করক্ল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার যোধ ভীম রোডে ওই অবৈধ কল সেন্টারের হদিশ পেয়েছে কলকাতা পুলিশের সাইবার থানা। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই অবৈধ কল সেন্টার পরিচালনার সঙ্গে যুক্ত থাকায় ১৮ জনকে গ্রেফতারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৪টি মোবাইল ফোন, ২২টি কম্পিউটার হার্ড ডিস্ক, ২টি রাউটার, ৬টি হেডসেট। এ ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। যেগুলির মধ্যে রয়েছে গ্রাহকদের তথ্য ও রিমোট অ্যাক্সেস সফটওয়্যারের তথ্য। তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, অবৈধ কল সেন্টারটি দীর্ঘ দিন ধরে চলছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে মূলচক্রী ওয়াদূদ আহমেদ এবং আরেক চক্রী মজিদ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৬, ৬৬সি, ৬৬ডি, ৮৪বি ও ৪৩ ধারা-সহ একাধিক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ উদ্ধার হওয়া নথি ও ডিভাইসগুলি পরীক্ষা করছে। এ ছাড়া সফটওয়্যার ডেটার ফরেনসিক বিশ্লেষণ করা হবে। দেশের বিভিন্ন রাজ্যের বহু মানুষ এই চক্রের শিকার বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

Post Views: 252

Continue Reading

Previous: খড়গপুর আইআইটি-তে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, প্রশ্নের মুখে ক্যাম্পাস নিরাপত্তা
Next: শুভেন্দু পাঁজর ভাঙলে রহিম বক্সির ভাঙবে পা

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.