Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মাকে হত্যা করে ১০০ নম্বরে ফোন! হরিদেবপুর কাণ্ডে সামনে এল ছেলের ভয়ঙ্কর অতীত

মাকে হত্যা করে ১০০ নম্বরে ফোন! হরিদেবপুর কাণ্ডে সামনে এল ছেলের ভয়ঙ্কর অতীত

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T125104.551.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: মাকে খুন করার পর নিজেই পুলিশকে ফোন করে অপরাধ কবুল করেছিলেন ছেলে। হরিদেবপুরের এই ঘটনায় শুরু থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে অভিযুক্ত সাগর ঘোষের অতীতের একের পর এক ভয়ঙ্কর ঘটনা।

জানা যাচ্ছে, করোনার লকডাউনের সময় স্ত্রীকেও হাতুড়ি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করেছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন স্ত্রী। আর সোমবার দুপুরে নিজের মাকেই খুনের অভিযোগ উঠল সাগরের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হরিদেবপুরের বাসিন্দা সাগর ঘোষ পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। বিবাহিত, একটি সন্তানও রয়েছে তাঁর। ২০২১ সালে করোনাকালে চাকরি চলে যায় সাগরের। তারপর থেকেই পরিবারে আর্থিক টানাপোড়েন শুরু হয়।

স্থানীয়দের দাবি, চাকরি হারানোর পর থেকেই বদলে যেতে থাকেন সাগর। ক্রমশ নিজেকে গুটিয়ে নেন। পাড়ার কারও সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না।

অভিযোগ, সেই ২০২১ সালেই স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টা করেন তিনি। ওই ঘটনার পর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। তারপর থেকে হরিদেবপুরের বাড়িতে মায়ের সঙ্গেই থাকতেন সাগর। সোমবার দুপুরে সেই বাড়িতেই ঘটে মর্মান্তিক ঘটনা।

তদন্তকারীদের অনুমান, মাকে খুন করার পর নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন সাগর। বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি নোট ঘিরে সেই সন্দেহ আরও জোরালো হয়েছে। নোটে লেখা ছিল, ‘মাকে মুক্তি দিলাম। বাড়ি এসে আমাকেও আর পাবি না।’ পুলিশের প্রাথমিক অনুমান, বোনের উদ্দেশেই ওই কথাগুলি লিখেছিলেন অভিযুক্ত।

তবে শেষ পর্যন্ত নিজেই ১০০ নম্বরে ডায়াল করে পুলিশকে ফোন করেন সাগর। মাকে খুন করার কথা জানান তিনি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীদের একাংশের দাবি, সাগরের মানসিক সমস্যা ছিল। কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না, নিজের মতো থাকতেন। যদিও তাঁর মানসিক অবস্থা নিয়ে পুলিশের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

লকডাউনে চাকরি হারানো, পারিবারিক অশান্তি, স্ত্রী ও সন্তানের আলাদা হয়ে যাওয়া, সাগরের জীবনের একাধিক ঘটনা এখন তদন্তের আওতায়। কী কারণে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটালেন তিনি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি মাকে খুনের পর আত্মহত্যার পরিকল্পনা সত্যিই ছিল কি না, সেটিও জানার চেষ্টা করছে পুলিশ।

Continue Reading

Previous: সরকারি চাকরির পরীক্ষায় আর দিতে হবে না আবেদন ফি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: দিল্লিতে বিপর্যয়, বাড়ি ভেঙে মৃত্যু শিশু-সহ দুজনের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.