Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিল্লিতে বিপর্যয়, বাড়ি ভেঙে মৃত্যু শিশু-সহ দুজনের

দিল্লিতে বিপর্যয়, বাড়ি ভেঙে মৃত্যু শিশু-সহ দুজনের

Online Desk নভেম্বর 17, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে ফের বাড়ি ভেঙে প্রাণ গেল এক শিশু সহ দুজনের। মঙ্গলবার পূর্ব দিল্লির শাহদরা জেলার জ্বালা নগর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তাদের। মৃতদের মধ্যে রয়েছে তিন বছরের এক শিশুও। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে প্রায় ৭ থেকে ৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুসারে, পূর্ব দিল্লির বিবেক বিহার থানার অন্তর্গত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জ্বালা নগর শ্মশানের কাছেই ছিল বাড়িটি। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি দমকল এবং পুলিশ। উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয় অ্যাম্বুল্যান্সও। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে শুরু হয় তৎপরতা। উত্তর এমসিডি-র চেয়ারম্যান পঙ্কজ লুথরা জানিয়েছেন, ভেঙে পড়া বাড়িটির বয়স প্রায় ৪০ থেকে ৫০ বছর। এই দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই। তবে বিষয়টি নিশ্চিত করতে তল্লাশি জারি রাখা হয়েছে। কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে এখনও রয়েছে পুলিশ ও দমকলের দল। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লিতে একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। গত সেপ্টেম্বর মাসে সত্য নিকেতনে পাঁচতলা একটি বাড়ি ধসে সাত জনের মৃত্যু হয়েছিল। ওই বাড়িতে পেইং গেস্ট থাকার ব্যবস্থা ছিল। মৃতদের মধ্যে পড়ুয়ারাও ছিলেন। এরপর গত ৫ নভেম্বর পুরনো দিল্লির হাউজ কাজি এলাকায় নির্মীয়মাণ তিনতলা একটি বাড়ি ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাণ হারান ছয় জন। আবার ১৫ নভেম্বর পাহাড়গঞ্জে একটি বাড়ি ধসে বেশ কয়েক জন জখম হন।

Continue Reading

Previous: মাকে হত্যা করে ১০০ নম্বরে ফোন! হরিদেবপুর কাণ্ডে সামনে এল ছেলের ভয়ঙ্কর অতীত
Next: বই বিক্রিতে বাধা! কলেজ স্ট্রিটে অবরোধে এসএফআই, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় পুলিশ

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.