Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কানাডার কথা বলে কলকাতায় এনে অপহরণ গুজরাটি পরিবারকে, গ্রেফতার ২

কানাডার কথা বলে কলকাতায় এনে অপহরণ গুজরাটি পরিবারকে, গ্রেফতার ২

Online Desk জুলাই 11, 2025
arrest-size.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কানাডায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ট্রাভেল এজেন্সি কলকাতায় নিয়ে আসে গুজরাটি পরিবারের পাঁচ সদস্যকে। অভিযোগ, কলকাতায় নিয়ে আসার পরে তাঁদেরকে অপহরণ করা হয়। অবশেষে নিখোঁজ ওই পরিবারের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকেই রবীন্দ্র সরোবর থানা এলাকা থেকে খুঁজে বের করে পুলিশ। পাশাপাশি এই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘অ্যাব্রড ড্রিমস ইমিগ্রেশন’ নামের এক ট্রাভেল এজেন্সি গুজরাটি ওই পরিবারকে কানাডায় নিয়ে যাওয়ার কথা বলে ২৩ জুন কলকাতায় ডেকে আনে। তাঁদের থাকার জন্য মহানগরে বিমানবন্দর সংলগ্ন এক হোটেলে ব্যবস্থাও করে তারা। পরে রবীন্দ্র সরোবর থানা এলাকায় অন্য একটি হোটেলে তাঁদেরকে পাঠানো হয়। অভিযোগ, সেখান থেকে ৩ জুলাই আচমকা নিখোঁজ হয়ে যান পাঁচ জন।

অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্তে নামে দক্ষিণ-পূর্ব ডিভিশনের পুলিশ আধিকারিকেরা। ৯ জুলাই সংশ্লিষ্ট হোটেলের এক কর্মী ও ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অপহরণ করে অর্থ চাওয়ার অভিযোগও সামনে আসে। ঘটনার পিছনে আরও বড় চক্র রয়েছে কি না, অভিযুক্তরা এই ধরণের প্রতারণা আর কারোর সঙ্গে করেছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 211

Continue Reading

Previous: শওকত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে গুলি, কুপিয়ে খুন
Next: আসেনা অ্যাম্বুলেন্স খাটিয়ায় গর্ভবতী গেলেন স্বাস্থ্য কেন্দ্রে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.