Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শওকত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে গুলি, কুপিয়ে খুন

শওকত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে গুলি, কুপিয়ে খুন

Online Desk জুলাই 11, 2025
FotoJet

নিজস্ব সংবাদদাতা, ভাঙড়: ভাঙড়ে শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গরে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ও কোপানোর অভিযোগ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ কে গুলি করে খুনের অভিযোগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার সময়েই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয় বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্জাক খাঁ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
রাজনৈতিক কারণে এই হামলা কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা দোষীদের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমেছেন। তৃণমূলের একাংশের দাবি, এটা পরিকল্পিত হামলা। রাজ্জাক খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন। তৃণমূলের বিধানসভা কমিটির সদস্যও ছিলেন। তাঁর জনপ্রিয়তাই এই হামলার পিছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা অতিরিক্ত পুলিশ বাহিনী।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতেই রাজ্জাক খাঁর পরিবার ও দলের কর্মীরা হাসপাতালে ভিড় জিমান। খবর পাওয়া মাত্রই এলাকায় আসেন ক্যানিং পূর্বের বিধায়ক। বিধায়ক শওকত মোল্লা, তিনি অবশ্য বলেন, ‘ও আজকেই দুটো মিটিং-এ ছিল। বাড়ি ফিরছিল। ভাঙড়ে ISF আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করছে। আমরা পুলিশকে জানিয়েছি এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য।’

Post Views: 211

Continue Reading

Previous: মোদীর উল্টো পথে শুভেন্দু! বাঙালি হিন্দুদের কাশ্মীরে না যাওয়ার বার্তা রাজ্যের বিরোধী দলনেতার
Next: কানাডার কথা বলে কলকাতায় এনে অপহরণ গুজরাটি পরিবারকে, গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.