Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোদীর উল্টো পথে শুভেন্দু! বাঙালি হিন্দুদের কাশ্মীরে না যাওয়ার বার্তা রাজ্যের বিরোধী দলনেতার

মোদীর উল্টো পথে শুভেন্দু! বাঙালি হিন্দুদের কাশ্মীরে না যাওয়ার বার্তা রাজ্যের বিরোধী দলনেতার

Online Desk জুলাই 11, 2025
suvendu-modi.jpg

ওঙ্কার ডেস্ক: দিনটা ৬ জুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মুকাশ্মীরের কাটরায় চেনাব রেল ব্রিজের উদ্বোধনে গিয়ে উপত্যকাবাসীর উদ্দেশে বলেছিলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য জম্মুকাশ্মীরের উন্নয়ন ধাক্কা খাবে না৷ এটা নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি৷ আর কেউ যদি সেখানে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে সবার আগে মোদীর মুখোমুখি হতে হবে৷’ দেশের প্রশাসনিক প্রধানের এই মন্তব্যের এক মাসের বেশি কিছু পর তাঁরই দলের রাজ্য স্তরের নেতা শুভেন্দু অধিকারী এদিন বললেন, ‘যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে কোনও বাঙালির যাওয়া উচিত নয়। একজন বিধায়ক নয়, সচেতন নাগরিক হিসাবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে যান। উত্তরাখণ্ডে যান। আগে প্রাণ, তারপর সবকিছু।’

রাজ্যের বিরোধী দলনেতার এমন মন্তব্যে স্বাভাবিক ভাবে বিতর্ক তৈরি হয়েছে। বাঙালি হিন্দুদের তিনি কাশ্মীরে না যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে অস্বীকার করলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের । সমালোচকরা বলছেন, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দলবদলু এই নেতা হিন্দুত্বের প্রশ্নে দলের শীর্ষ নেতৃত্বকেও ছাপিয়ে যাচ্ছেন। বাংলায় তিনি স্পষ্ট বিভাজন মূলক মন্তব্য করে উগ্র হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করছেন।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কী ভাবে এক জন বিজেপি নেতা রাজ্যবাসীকে কোথাও যাওয়ার বা না যাওয়ার বিষয়ে ফরমান দিতে পারেন? যেখানে পহেলগাঁও কাণ্ডের পর গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব কাশ্মীরের পর্যটন ব্যবসা যাতে না মার খায় সেই উদ্দেশ্যে একাধিকবার বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এমনকি বাংলার মুখ্যমন্ত্রীও কাশ্মীরে যেতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

Post Views: 247

Continue Reading

Previous: ঐতিহাসিক লর্ডসে ঘন্টা বাজিয়ে টেস্ট শুরু, আবেগে ভাসলেন শচীন
Next: শওকত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে গুলি, কুপিয়ে খুন

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.