Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ঐতিহাসিক লর্ডসে ঘন্টা বাজিয়ে টেস্ট শুরু, আবেগে ভাসলেন শচীন

ঐতিহাসিক লর্ডসে ঘন্টা বাজিয়ে টেস্ট শুরু, আবেগে ভাসলেন শচীন

Online Desk জুলাই 11, 2025
thumb_53436-1.jpg

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক লর্ডসেই ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্টের সূচনা করলেন শচীন তেন্ডুলকর। পতৌদির নাম সরে গিয়ে এই সিরিজের নামকরণ হয়েছে শচীন তেন্ডুলকর ও জেমস অ্যান্ডারসনের নামে। ২০০৭ সাল থেকে অনেকেই টেস্ট শুরুর আগে এই রীতি পালন করেছিলেন। যদিও এর আগে কখনই এতে অংশ নেননি ‘মাস্টার ব্লাস্টার’।

স্মরণীয় মুহূর্তে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও। নিজের নামাঙ্কিত সিরিজেরই ম্যাচের শুরু করায় আলাদাভাবেই রোমাঞ্চিত ভারতের কিংবদন্তি। লর্ডসের ঘণ্টা বাজানোর আগেই অবশ্য সংবর্ধিত হন শচীন তেন্ডুলকর।এমসিসি মিউজিয়ামে একটি অনুষ্ঠানে শচীনকে সম্মানিত করা হয়। সেখানে তাঁর একটি প্রতিকৃতি উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমসিসি সভাপতি মার্ক নিকোলাস। নিজের প্রতিকৃতি উন্মোচন করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। এমসিসির ক্রিকেট মিউজিয়ামে শচীনের পোট্রেটের উদ্বোধন হয়। শচীনের ছবিটি এঁকেছেন বিখ্যাত চিত্র শিল্পী স্টুয়ার্ট রিয়ারসন। ছবি বছরের শেষ পর্যন্ত এমসিসির মিউজিয়ামে থাকবে। এরপর রাখা হবে লর্ডসের সাজঘরে।

এর আগে এই সম্মান দেখিয়েছে কপিলদেব, বিষেণসিংবেদি, দিলীপ বেঙ্গসরকারকেও। শচীন তেন্ডুলকর বলেন, ‘এটা অনেক বড় সম্মানের। ১৯৮৩ সালে, যখন ভারত বিশ্বকাপ জিতেছিল, তখন লর্ডসে আমার প্রথম পরিচয়। আমি আমাদের অধিনায়ক কপিল দেবকে ট্রফি তুলতে দেখেছিলাম। সেই মুহূর্তটা আমার ক্রিকেট জার্নিটা এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছিল।প্যাভিলিয়নের ভেতরে আমার প্রতিকৃতি দেখা যাচ্ছে, জীবন যেন পূর্ণ বৃত্তে এসে গেছে। যখন আমি আমার কোরিয়ার নিয়ে ভাবি, তখন আমার মুখে হাসি ফুটে ওঠে। এটা সত্যিই বিশেষ’।

Post Views: 127

Continue Reading

Previous: ৯৯ তে নটআউট রুট, পন্থের চোট চিন্তা বাড়ালো ভারতের
Next: মোদীর উল্টো পথে শুভেন্দু! বাঙালি হিন্দুদের কাশ্মীরে না যাওয়ার বার্তা রাজ্যের বিরোধী দলনেতার

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.