Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আসেনা অ্যাম্বুলেন্স খাটিয়ায় গর্ভবতী গেলেন স্বাস্থ্য কেন্দ্রে

আসেনা অ্যাম্বুলেন্স খাটিয়ায় গর্ভবতী গেলেন স্বাস্থ্য কেন্দ্রে

Online Desk জুলাই 11, 2025
SUTI-ROAD.png

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বেহাল দশায় গ্রামে আসেনা কোন অ্যাম্বুলেন্স। জল কাদা মারিয়ে বা খাটিয়ায় চেপে স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হয় গর্ভবতী মহিলাদের। খাটিয়াতে চাপিয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার এমনই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন গ্রামবাসীরা। ‘উন্নয়নের বাংলায়’ গ্রামের এই অব্যবস্থা তুলে ধরে মুখ্যমন্ত্রীর নজর কাড়তে চান সুতি বিধানসভার হারোয়া গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত পারাইপুর এলাকার মানুষ। প্রসূতিদের নিয়ে যাওয়ার এই বাহনের নাম দিয়েছেন গ্রামীণ অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবারের এই ছবি নিমেষে নেটিজেন দুনিয়ায় তোলপাড় ফেলেছে। ছি! ছি! পড়েছে নেট দুনিয়ায়। গ্রামবাসীদের দাবি খাতা কলমে রাস্তা আছে। কিন্তু যাতায়াত করা যায়না।
“উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে”। অনুব্রত মণ্ডলের এই উবাচ রাজ্যজুড়ে তোলপাড় ফেলেছিল। মুর্শিদাবাদের উন্নয়নের চিত্র তুলে ধরলেন সুতি বিধানসভা এলাকার পারাইপুরের বাসিন্দারা। ছবিতে স্পষ্ট, জল কাদায় বেহাল অবস্থা গ্রামে ঢোকার রাস্তা। নিজের ও গর্ভজাত সন্তানের জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছেন এক গর্ভবতী মহিলা। ওই মহিলার সঙ্গি জানালেন, স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হলে এভাবেই যেতে হয়। গ্রামে অ্যাম্বুলেন্স বা কোন গাড়ি ঢোকেনা। ওই গ্রামেরই অপর এক সন্তান সম্ভবার হেঁটে যাওয়ারও সামর্থ নেই। পাশের গ্রাম থেকে খাটিয়া এনেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। চারজন কাঁধে নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে নিয়ে যাওয়াও যথেষ্ট বিপজ্জনক। গ্রামবাসীদের দাবি, এছাড়া বিকল্প কোন রাস্তা নেয়। স্থানীয় বাসিন্দা জইদুল শেখ বলেন, বহু বছর ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। জন প্রতিনিধি বা স্থানীয় প্রশাসন কেউ সংস্কারে এগিয়ে আসেনি। তবে নির্বাচন এলেই ্‌ত পেতে ভোট চাইতে এসেছেন ভোটবাবুরা। শাসক দলের অনেকেই মন্তব্য করেছেন, এআই ভিডিও।
নিম্নচাপের জেরে গত আট দিন মুর্শিদাবাদ জেলা জুড়ে অনবরত বৃষ্টি ঝড়েছে। টানা বৃষ্টির জেরে জল কাদায় পারাইপুরে পায়ে হেঁটে ঢোকায় অত্যন্ত ঝুঁকির। এই গ্রামের নাম শুনেই পিছিয়ে যান অটো, টোটো চালক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স। গ্রামের মানুষ বাবুয়ের দড়ি দিয়ে বাঁধা খাটিয়ার নাম দিয়েছেন গ্রামীণ অ্যাম্বুলেন্স। এই খাটিয়ায় এখন প্রসূতি মহিলা সহ অসুস্থদের একমাত্র ভরসা। তাও আবার গ্রামে কারও বাড়িতে নেই এমন খাটিয়া। পাশের গ্রাম থেকেই এই খাটিয়া আনতে হয়। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে ফোন ধরেননি স্থানীয় তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস।

Post Views: 406

Continue Reading

Previous: কানাডার কথা বলে কলকাতায় এনে অপহরণ গুজরাটি পরিবারকে, গ্রেফতার ২
Next: কী ভাবে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা? শুক্রে প্রকাশ হতে পারে প্রাথমিক রিপোর্ট

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.