Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কী ভাবে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা? শুক্রে প্রকাশ হতে পারে প্রাথমিক রিপোর্ট

কী ভাবে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা? শুক্রে প্রকাশ হতে পারে প্রাথমিক রিপোর্ট

Online Desk জুলাই 11, 2025
flight.bmp

ওঙ্কার ডেস্ক: গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জনের। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ঠিক কী কারণে ভেঙে পড়েছে তা জানতে এখনও তদন্ত চলছে। এই আবহে শুক্রবার এই দুর্ঘটনার তদন্তে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করতে পারে তদন্তকারী দল।

সূত্রের খবর, ১১ জুলাই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করতে পারে তদন্তকারী দল। যদিও সরকারি ভাবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও -এর নিয়ম অনুযায়ী, দুর্ঘটনার এক মাসের মধ্যে সদস্য রাষ্ট্রগুলিকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হয়। ভারতও সেই সংস্থার সদস্য। কয়েক দিনের মধ্যেই রিপোর্ট প্রকাশ করবে বলে জানিয়েছিল এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। চলতি সপ্তাহেই সংসদীয় কমিটিকে জানায় তারা।

উল্লেখ্য, ১২ জুন, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জনের। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। বিমানটি যেখান ভেঙে পড়ে সেখানে অনেকের মৃত্যু হয়। ২৪২ জনের মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। বিমানে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ এবং এক জন কানাডিয়ান নাগরিক।

Post Views: 119

Continue Reading

Previous: আসেনা অ্যাম্বুলেন্স খাটিয়ায় গর্ভবতী গেলেন স্বাস্থ্য কেন্দ্রে
Next: কপিল শর্মার ক্যাফে লক্ষ করে চলল গুলি! কি জানালেন কৌতুকশিল্পী তথা অভিনেতা?

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.