Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইনস্টাগ্রামে আলাপ, মহিলা চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আইপিএস অফিসারের বিরুদ্ধে

ইনস্টাগ্রামে আলাপ, মহিলা চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আইপিএস অফিসারের বিরুদ্ধে

Online Desk এপ্রিল 13, 2025
ips.jpg

ওঙ্কার ডেস্ক: আলাপ হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। এরপর ক্রমশ কথা এগোয় দুজনের। তৈরি হয় দুজনের মধ্যে সম্পর্ক। আর সেই সুযোগ নিয়ে মহিলা চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক আইপিএস অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। ইতিমধ্যে ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা।
২৮ বছর বয়সী ওই মহিলা শুক্রবার নাগপুরের ইমামবাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আইপিএস অফিসারের বয়স ৩০ বছর। তার বিরুদ্ধে ওই মহিলা চিকিৎসকের অভিযোগ, ২০২২ সালের নভেম্বরে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের আলাপ হয়। সেই সময় অভিযুক্ত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এদিকে ওই তরুণী তখন এমবিবিএস কোর্সে পড়াশোনা করছিলেন। সমাজ মাধ্যমে পরিচয় হওয়ার পর ফোনের মাধ্যমে তাদের দুজনের মধ্যে কথা শুরু হয়। উভয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একসময় বন্ধুত্ব গভীর হলে অভিযুক্ত যুবক মহিলা চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে চাকরি পাওয়ার পর অভিযুক্ত যুবক তরুণীকে এড়িয়ে চলতে শুরু করে। পূর্বের বিয়ের প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করতেও অস্বীকার করে। তরুণী চিকিৎসকের কথায় কর্ণপাত না করায় অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে শনিবার আইপিএস অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Post Views: 64

Continue Reading

Previous: ছবির পর এবার মঞ্চে ‘সপ্তপদী’, রিনা ব্রাউনের চরিত্রে নতুন মুখ
Next: ‘কেমো ছাড়াই মা সুস্থ হয়ে ওঠেন…’, শর্মিলা ঠাকুরের ক্যানসার নিয়ে প্রকাশ্যে কথা বললেন মেয়ে সোহা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.