Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে শান্তিপুর পুরসভার আধিকারিকরা

সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে শান্তিপুর পুরসভার আধিকারিকরা

Online Desk জুলাই 26, 2023
20230726_185827.jpg

নিলয় ভট্টাচার্য,নদীয়া:এবার পুর নিয়োগ দুর্নীতির মামলায় নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার আধিকারিকদের ডেকে পাঠালো সিবিআই। বুধবারই তাদের জেরা করা হবে বলে সূত্রের খবর। বুধবার সকালে নদীয়া জেলার শান্তিপুর পৌরসভা থেকে বেশ কয়েকজন আধিকারিক নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন ।সিবিআই দপ্তরে যাওয়া নিয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, পৌরসভায় সিবিআই যখন তদন্ত শুরু করেছিল তখন সমস্ত নথি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তদন্তের স্বার্থে আমরা সব ধরনের সহযোগিতা করবো।দুপুর নাগাদ নিজাম প্যালেসে এসে পৌঁছান শান্তিপুর পুরসভার আধিকারিকরা।
শান্তিপুর পুরসভার হেড ক্লার্ক উদয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন,আগেও সিবিআই এসে জিঙ্গাসাবাদ করে গেছে।তারপর আবার আজ ডাকা হয়েছে।আমরা সিবিআইকে সব ধরনের সাহায্য করবো।
সূত্রের খবর, কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরেই পৌরসভার নিয়োগ দুর্নীতির কথা উঠে আসে । । এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় কুন্তল ঘোষের সংস্থা পৌরসভার নিয়োগের পরীক্ষা নিয়েছিল । সেখানেই লাখ লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল বলে তথ্য উঠে আসে। সেই তথ্যকে সামনে রেখে গত ৭ই জুন শান্তিপুর পৌরসভায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে তারা বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায় বলে জানা গেছে।সেই তথ্যের ভিত্তিতেই জিঙ্গাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

Post Views: 79

Continue Reading

Previous: নির্যাতিতা নাবালিকার মৃত্যুর ঘটনায় কাণ্ডে তোলপাড় কোচবিহার
Next: লোডশেডিং এর বিরূদ্ধে প্রতিবাদী জনতার উপর গুলি, হত ২

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.