Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার সাজা ঘোষণা

আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার সাজা ঘোষণা

Online Desk জানুয়ারি 18, 2025
WhatsApp-Image-2025-01-18-at-13.12.04_80abfea0.jpg

ওয়েব ডেস্ক: নারকীয় আরজি কর-কাণ্ডে শনিবার শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হলেন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আগামী ২০ জানুয়ারি সোমবার এই মামলার সাজা ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এদিন বিচারক রায় ঘোষণা করার পরে এজলাসে উপস্থিত তিলোত্তমার বাবা কান্নায় ভেঙে পড়ে বিচারকের উদ্দেশে বলেন, আপনার উপর যে আস্থা ছিল, তার পূর্ণ মর্যাদা দিয়েছেন। বিচারক একথা শুনে বলেছেন, সোমবার আসুন।
বাংলা তো বটেই, গোটা দেশ এখন মুখিয়ে রয়েছেন সোমবার কী রায় ঘোষিত হতে চলেছে তা জানতে। আদালত সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার তিন-তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়। এই তিন ধারা হল ৬৪, ৬৬ এবং ১০৩(১) নম্বর ধারা। ৬৪ নম্বর ধারায় ধর্ষণ, ৬৬ নম্বর ধারা ধর্ষণের পর মৃত্যু এবং ১০৩(১) নম্বর ধারায় খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে।
আদালত সূত্রে জানা গিয়েছে, তিলোত্তমাকে খুন ও ধর্ষণের মামলা শুরু হয় ২০২৩ সালে নভেম্বরে। বিচারপ্রক্রিয়া শুরু হয় মর্মান্তিক ওই ঘটনার ৫৯ দিনের মাথায় গত ১১ নভেম্বর। এরপর রায় ঘোষণা হল এদিন। তিলোত্তমা মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতের কাছে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে দোষীকে ফাঁসিতে চড়াতে হবে বলে সওয়াল করেছে রাজ্য সরকারও।
এদিকে দোষী সাব্যস্ত হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবীরা জানিয়েছেন, সোমবার যদি শিয়ালদহ আদালত সঞ্জয়ের মৃত্যুদণ্ড ঘোষণা করে তাহলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

Post Views: 248

Continue Reading

Previous: ফের গরমিল আবাস যোজনা তালিকায়! দুই কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ ব্লক প্রশাসনের
Next: ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখনও লড়ছেন ১৮জন ভারতীয় যুবক, দেশে ফিরেছেন ৯৬জন, জানাচ্ছে বিদেশ মন্ত্রক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.