Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় সরকারের প্রকল্পে চরম অনিয়ম; ১৭৮টি বেশি প্রশিক্ষণ কেন্দ্রের কেলেঙ্কারির ঘটনা সামনে

কেন্দ্রীয় সরকারের প্রকল্পে চরম অনিয়ম; ১৭৮টি বেশি প্রশিক্ষণ কেন্দ্রের কেলেঙ্কারির ঘটনা সামনে

Online Desk নভেম্বর 9, 2025
scam.png

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগে কঠোর ব্যবস্থা নিল কেন্দ্র। প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে আর্থিক অনিয়ম, ভুয়ো নথি জমা এবং নিয়মবহির্ভূত কাজের অভিযোগে ১৭৮টি প্রশিক্ষণ কেন্দ্র ও ট্রেনিং পার্টনারকে ব্লক তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রকল্পের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টি আলাদা নামে নিবন্ধিত প্রশিক্ষণ কেন্দ্র ও পার্টনার, আর ৫৬টি একই নামে করা। তদন্তে দেখা গেছে, বহু কেন্দ্রেই প্রশিক্ষণের নথিপত্রে অসঙ্গতি রয়েছে। কোথাও প্রশিক্ষণের উপস্থিতির তালিকা জালিয়াতি করে জমা দেওয়া হয়েছে, কোথাও আবার বাস্তবে অস্তিত্ব না থাকা কেন্দ্র থেকে বিলের দাবি করা হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একাধিক কেন্দ্র আসল প্রশিক্ষণার্থীর সংখ্যার চেয়ে অনেক বেশি অংশগ্রহণকারীর নাম দেখিয়ে ভুয়ো বিল জমা দিয়েছে এবং সরকার প্রদত্ত টাকার ছয়নয় করার অভিযোগ আনা হয়েছে।
এই ট্রেনিং সেন্টার কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে, সেখানে মোট ৫৯টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। দিল্লিতে ২৫টি, মধ্যপ্রদেশে ২৪টি এবং রাজস্থানে ২০টি কেন্দ্রের নামও এই তালিকায় রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, ছত্তীসগঢ়, তেলঙ্গানা, মিজোরাম, জম্মু ও কাশ্মীরসহ আরও কয়েকটি রাজ্যের কেন্দ্রগুলিও নজরদারিতে এসেছে।
কেন্দ্রের তরফে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রকল্প পরিচালনাকারী আধিকারিকদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। জানা গিয়েছে, কালো তালিকাভুক্ত সংস্থাগুলির থেকে ইতিমধ্যেই বরাদ্দ অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র, এবং তাঁদের বিরুদ্ধে আইনসঙ্গত পদক্ষেপ নেওয়া হবে। কর্তৃপক্ষের মতে, সরকারি তহবিল অপব্যবহার ও ভুয়ো কার্যক্রমের সঙ্গে যুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না। সরকারি সূত্রে খবর, প্রশিক্ষণ কেন্দ্রগুলির কার্যক্রমে প্রযুক্তিনির্ভর তদারকি ও তৃতীয় পক্ষের অডিট ব্যবস্থা চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, প্রকল্পের ভাবমূর্তি ও উদ্দেশ্য অক্ষুণ্ণ রাখার জন্য দায়িত্বজ্ঞানহীন সংস্থাগুলির বিরুদ্ধে এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চালু হয়েছিল দেশের যুব প্রজন্মকে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে। কিন্তু সাম্প্রতিক অনিয়মের ঘটনাগুলি প্রকল্পটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার ফলে ভবিষ্যতে এমন প্রকল্পগুলিতে নজরদারি ও নিরীক্ষা প্রক্রিয়া আরও কঠোর করা হবে।

Post Views: 119

Continue Reading

Previous: শীতের মিঠে হাওয়ায় মন মেতেছে দক্ষিণবঙ্গবাসীর ; ভোজন রসিকদের পাতে পড়বে হরেকরকম সবজি, বনভোজনের প্ল্যানিং তবে ‘হয়ে যাক’?
Next: দেড় বছর চলবে ‘টার্গেটেড থেরাপি’ বাদ পড়েছে লিভারের অংশ, কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.