Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেড় বছর চলবে ‘টার্গেটেড থেরাপি’ বাদ পড়েছে লিভারের অংশ, কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

দেড় বছর চলবে ‘টার্গেটেড থেরাপি’ বাদ পড়েছে লিভারের অংশ, কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

Online Desk নভেম্বর 9, 2025
hgj.png

ওঙ্কার ডেস্ক: অভিনেত্রী দীপিকা কক্কর বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে। কারণ তাঁর অসুস্থতা, মাস কয়েক আগেই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। যকৃতে ক্যানসারের চিকিৎসার পর থেকেই নানান পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার দীপিকা। চুল ঝরে পড়ার প্রবণতা বেড়েছে সাম্প্রতিককালে। ফলে মানসিক অবসাদ ঘিরে ধরেছে অভিনেত্রীকে। সম্প্রতি দীপিকা জানান, তাঁর লিভার থেকে বেশ কিছুটা অংশ বাদ পড়েছে। জুলাই থেকে শুরু হয়েছে ‘টার্গেটেড থেরাপি’। বর্তমানে কী অবস্থায় রয়েছে তাঁর যকৃত?

অভিনেত্রী সম্প্রতি জানান, তাঁর লিভার ক্যানসার ধরা পড়ে একটি সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে। তার পর অস্ত্রোপচার হয় লিভারে। তার যকৃতের একটা অংশে ক্যানসারের জীবানু বাসা বেঁধেছিল। সেই কারণে নাকি বাদ দিতে হয় লিভারের প্রায় ২২ শতাংশ। যদিও দীপিকা সম্পূর্ণ সুস্থ হয়েছেন কি না সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এখনও তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, অভিনেত্রীর সারাক্ষণ গা বমি বমি ভাব, মাথা ঘোরানোর সমস্যা রয়েছে। চুল পড়ে যাচ্ছে দেখে পরচুলা পরার সিদ্ধান্তও নিয়েছে দীপিকা। তাঁর শরীরে থাইরয়েডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। যার ফলে পেট ভার হয়ে থাকছে তাঁর। কখনও মনখারাপ হচ্ছে, কখনও আবার মন ভাল হচ্ছে। দীপিকার কথায়, ‘‘থাইরয়েড বেড়ে যাওয়ায় গত দু’দিন ধরে মুখের ঘা-ও বাড়ছে।’’ অভিনেত্রী জানান, আরও দেড় বছর ‘টার্গেটেড থেরাপি’ চলবে তাঁর। এই খবরে স্বাভাবিকভাবেই তাঁর পরিবার ও অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Post Views: 138

Continue Reading

Previous: কেন্দ্রীয় সরকারের প্রকল্পে চরম অনিয়ম; ১৭৮টি বেশি প্রশিক্ষণ কেন্দ্রের কেলেঙ্কারির ঘটনা সামনে
Next: ওষুধের মাত্রাতিরিক্ত সেবনে প্রতি সপ্তাহে মারা যাচ্ছেন অন্তত ১২জন; রিপোর্ট কেন্দ্রের

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.