Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওষুধের মাত্রাতিরিক্ত সেবনে প্রতি সপ্তাহে মারা যাচ্ছেন অন্তত ১২জন; রিপোর্ট কেন্দ্রের

ওষুধের মাত্রাতিরিক্ত সেবনে প্রতি সপ্তাহে মারা যাচ্ছেন অন্তত ১২জন; রিপোর্ট কেন্দ্রের

Online Desk নভেম্বর 9, 2025
medicine.png

ওঙ্কার ডেস্ক: দেশে ওষুধের অতিরিক্ত সেবনের জন্য মৃতের সংখ্যা দিন দিন উর্দ্ধমুখি। কেন্দ্রের এক রিপোর্ট অনুসারে দিনে গড়ে ২ জন করে মাত্রাতিরিক্ত ওষুধ গ্রহণ করার ফলে মারা যায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এর রিপোর্টে বলা হয়েছে, ভারতে প্রতি সপ্তাহে গড়ে ১২ জন মানুষ ওষুধের ওভারডোজ বা অতিরিক্ত সেবনের কারণে প্রাণ হারাচ্ছেন। গত চার বছরে এমন মৃত্যুর সংখ্যা তিন হাজারেরও বেশি বলে জানিয়েছে সংস্থা। বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই এমন মৃত্যু সরকারিভাবে নথিভুক্ত হয় না।
রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে এই প্রবণতা সবচেয়ে উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মানসিক চাপ, অনিদ্রা বা উদ্বেগের সমস্যায় ভোগা মানুষ ব্যথানাশক, ঘুমের ওষুধ বা সেডেটিভ জাতীয় ওষুধ অনিয়ন্ত্রিতভাবে সেবন করছেন। দীর্ঘদিন এমনভাবে ওষুধ খাওয়ার ফলে শরীরে বিষক্রিয়া জমে মৃত্যুর কারণ হয়ে উঠছে। এনসিআরবি জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসক্রিপশন ওষুধের অপব্যবহারই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি যে এই মৃত্যু গুলির মধ্যে মাদকজাতীয় পদার্থও যুক্ত ছিল কি না। তবু বিশেষজ্ঞদের মতে, নেশা, মানসিক চাপ ও সহজে ওষুধ পাওয়ার প্রবণতাই এই মৃত্যুর অন্যতম মূল কারণ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, ওষুধের অবাধ বিক্রি এবং নিয়ন্ত্রণহীন ফার্মাসিউটিক্যাল ব্যবস্থাই এই পরিস্থিতিকে জটিল করে তুলছে। গ্রামীণ এলাকায় অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ বিক্রি হয়, ফলে মানুষ নিজের মতো করে ডোজ বাড়িয়ে নিচ্ছেন, যা প্রাণঘাতী পরিণতি ডেকে আনছে। অন্যদিকে মনোরোগ বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনের চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা এবং একাকীত্ব অনেককে ঘুমের ওষুধ বা ব্যথানাশকের উপর নির্ভরশীল করে তুলছে। একবার অভ্যাস তৈরি হলে সেই নির্ভরশীলতা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, এই প্রবণতা রোধ করতে হলে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য পরিষেবার প্রসার, এবং ওষুধ বিক্রির উপর কঠোর নিয়ন্ত্রণ জরুরি।

Post Views: 149

Continue Reading

Previous: দেড় বছর চলবে ‘টার্গেটেড থেরাপি’ বাদ পড়েছে লিভারের অংশ, কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?
Next: ভারতের দুই কুখ্যাত গ্যাংস্টার গ্রেফতার আমেরিকায় ! দেশে নিয়ে আসার তোড়জোড় শুরু

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.