Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শীতের মিঠে হাওয়ায় মন মেতেছে দক্ষিণবঙ্গবাসীর ; ভোজন রসিকদের পাতে পড়বে হরেকরকম সবজি, বনভোজনের প্ল্যানিং তবে ‘হয়ে যাক’?

শীতের মিঠে হাওয়ায় মন মেতেছে দক্ষিণবঙ্গবাসীর ; ভোজন রসিকদের পাতে পড়বে হরেকরকম সবজি, বনভোজনের প্ল্যানিং তবে ‘হয়ে যাক’?

Online Desk নভেম্বর 9, 2025
WhatsApp-Image-2025-11-09-at-12.40.23-PM-1.jpeg

ওঙ্কার ডেস্কঃ রবি ঠাকুরের শীতের হাওয়ার নাচন আমলকীর ডালে ডালে লেগেছে কিনা জানা নেই, কারণ ইট, কাঠ, পাথরের কলকাতায় আমলকী গাছ মেলা ভার, তবে শীতবিলাসী কলকাতাবাসী তথা, দক্ষিণবঙ্গবাসীর মনে শীতের হাওয়ার নাচন যে লেগেছে তা বলাই বাহুল্য। কারণ শনিবার ভোর থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
সকালবেলা হাতে এক কাপ চা বা কফি নিয়ে ঘরের জানলাটা খুললেই বা খোলা বারান্দায় দাঁড়ালেই কেমন যেন হালকা মিঠে শীতের হাওয়ায় মনটা এক নিমেষে ফুরফুরে হয়ে যেতে বাধ্য।
এই সময়টায় শীতবিলাসী হওয়ার পাশাপাশি খাদ্যরসিক মানুষদের মনটা অবশ্যই চাইবে খেজুরের গুঁড়, কিংবা এক গ্লাস খেজুরের রস। বাজারের থলেটা হাতে নিয়ে বাজারে গেলে তো আরও ভালো হয়ে যাবে মনটা । কারণ এইকালটায় সবুজ টাটকা সবজিতে ভরে থাকে গোটা বাজার। কোনটা ছেড়ে কোনটা নি, এই ভেবেই বেশকিছুটা সময় কেটে যায় খাদ্যরসিকদের।
সঙ্গে হুজুগে মানুষদের চলবে বনভোজনের প্ল্যানিং। ঘুরতে যাওয়ার জন্যও কিন্তু শীতকালের মত আদর্শকাল আর দ্বিতীয়টি নেই।
এবারে আসা যাক আবহাওয়া দফতরের পূর্বাভাসে। দক্ষিণবঙ্গে আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে পরবর্তী কয়েক দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। চলতি সপ্তাহে রাত ও ভোরে থাকবে শীতের মিষ্টি আমেজ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা মরশুমের অন্যতম সর্বনিম্ন। আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেই ইঙ্গিত।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। পার্বত্য এলাকায় কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার — সব জেলাতেই সকালবেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিনে এখানকার তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে।
তবে আর কি ! শীতের হাতে গোণা এই কটাদিন লুটেপুটে নিন শীতবিলাসীরা। কারণ কখন আবার গুরু গুরু করে ঘন মেঘ গর্জে ওঠে তা কে জানে ! আর ভালো জিনিসও কিন্তু বেশীদিন স্থায়ী হয় না !

Post Views: 345

Continue Reading

Previous: শুনানি পিছোনো নিয়ে কেন্দ্রকে তিরস্কার, কঠোর প্রশ্ন প্রধান বিচারপতি বি আর গবাইয়ের
Next: কেন্দ্রীয় সরকারের প্রকল্পে চরম অনিয়ম; ১৭৮টি বেশি প্রশিক্ষণ কেন্দ্রের কেলেঙ্কারির ঘটনা সামনে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.