Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নির্দেশ নির্বাচন কমিশনের

তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নির্দেশ নির্বাচন কমিশনের

Online Desk নভেম্বর 26, 2025
A_large_number_of_voters_in_a_queue_to_cast_their_vote_at_a_polling_booth_during_the_Madhya_Pradesh_Assembly_Election_in_Bhopal_on_November_25_2013.jpg

সঞ্জয় রায় চৌধুরী , কলকাতা : এনুমারেশন ফর্মে আধার বাধ্যতামূলক করার পর এবার নতুন ভোটার কার্ড, ভোটার তালিকা স্থানান্তর ও সংশোধনের ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। এতদিন যা ছিল ঐচ্ছিক, এবার তা সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী— Form-6 (নতুন ভোটার কার্ড), Form-7 (নাম বাদ/ডিভিশন) এবং Form-8 (সংশোধন)—এই তিনটি ক্ষেত্রেই আধার নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। গত ২৭শে অক্টোবর এসআইআর নির্দেশিকায় অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করতে আধার ও ভোটার কার্ড—উভয়টির সঙ্গেই মোবাইল নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন ছিল। নতুন নির্দেশে সেই নিয়ম আরও কঠোর করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, সরকারি স্কিম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধারের সঙ্গে সরাসরি সংযোগ থাকার ফলে ভবিষ্যৎ প্রক্রিয়াকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতে এই সিদ্ধান্ত। অনলাইনে আবেদন করলে কমিশন এক নিমেষে আধারের সই ও তথ্য যাচাই করে নিতে পারবে। আগামী ৯ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৮ই জানুয়ারি পর্যন্ত নতুন ভোটার, ডিভিশন ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। ফলে ভোটার কার্ড সংক্রান্ত প্রতিটি প্রক্রিয়াতেই আধার কার্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

Post Views: 144

Continue Reading

Previous: বিচারকের কাজ নিয়ে অসন্তোষ ! পেন ডাউনের সিদ্ধান্ত ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের
Next: ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, ২৬শের ভোটের আগে বড় কর্মসূচি ব্রিগেডে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.