Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাঁচিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য, তুললেন বকেয়া ইস্যু

রাঁচিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য, তুললেন বকেয়া ইস্যু

Online Desk জুলাই 10, 2025
chandrima.jpg

ওঙ্কার ডেস্ক: রাঁচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও অংশ নিয়েছিলেন ঝাড়খণ্ড ও ওড়িশার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং মোহন চরণ মাঝি, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। তিনি বলেন, বাঁধ তৈরি নিয়ে যে সমস্যা রয়েছে সেগুলি বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড চার রাজ্যকে নিজেদের মধ্যে বসে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়া কেন্দ্রের কাছে ব্যাকওয়ার্ড রিজিওন ফান্ডের যে ২৩৩০ কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার, বৈঠকে সেই বিষয়টি চন্দ্রিমা তুলেছেন বলে জানান। এদিনের বৈঠকে সীমান্ত ও পরিকাঠামোগত বিষয়, নিরাপত্তা এবং বন, পরিবেশ, আবাসন ও শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, একশো দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে আগে একাধিক বার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের অভিযোগ, রাজনৈতিক বিরোধিতার কারণে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে। গত মাসে রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস ভুঁইয়া অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই মাসে রাজ্যের পাওনা আদায়ের লক্ষ্যে সমস্ত দলের এক প্রতিনিধি দল গঠনের প্রস্তাব থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

Post Views: 154

Continue Reading

Previous: “চিরকুমার” থাকতে চাননা ভাইজান,বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে
Next: নিম্নচাপ সরে গেলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা চলবে আরও বেশ কিছুদিন, জানাচ্ছে হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.